ছোটপর্দায় যাঁকে দর্শক চেনেন কঠোর, আত্মবিশ্বাসী আর খানিকটা ভয়ংকর এক চরিত্রে, সেই অভিনেত্রী ‘পামেলা কাঞ্জিলাল’ (Pamela Kanjilal) বাস্তবে একেবারেই উল্টো স্বভাবের মানুষ! জি বাংলার ‘কুসুম’ (Kusum) ধারাবাহিকে দেবলীনা হিসেবে তাঁর দাপুটে উপস্থিতি সবসময় আলোচনায় থাকে। এমনকি অনেকেই বলেন, অভিনেত্রী অহনা দত্তের পরে, প্রথম ধারাবাহিকে খলনায়িকা হিসেবে পামেলা নাকি সেরা! অথচ পর্দার সেই খলনায়িকার ব্যক্তিগত জীবন অনেকটাই নীরব, ব্যক্তিগত আর সহজ। আর সেই নীরবতার মধ্যেই তিনি জীবনের বড় সিদ্ধান্তটা সেরে ফেললেন!
ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের সঙ্গী ‘অরিত্র কুণ্ডু’র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পামেলা। গত ৬ ফেব্রুয়ারি, কাছের মানুষদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। কোনও বাড়াবাড়ি আয়োজন নয়, বরং আত্মীয়স্বজন আর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়েই ছিল অনুষ্ঠান। বিয়ের আসরে পামেলার সাজ ছিল একেবারে চিরচেনা বাঙালি কনের মতো। লাল বেনারসি, সোনার অলঙ্কার, হাতে শাঁখা-পলা আর সিঁথিতে টকটকে সিঁদুর। এই রূপে তাঁকে দেখে অনেকেই অবাক হয়েছেন!
কারণ, পর্দার কড়া দেবলীনার সঙ্গে এই শান্ত, লাজুক কনের মিল খুঁজে পাওয়া কঠিন। অরিত্রও ধুতি-পাঞ্জাবিতে সাদামাটা কিন্তু পরিপাটি সাজে ছিলেন মানানসই। মজার বিষয়, এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে দেবলীনা চরিত্রটি রয়েছে এক নাটকীয় পর্যায়ে। গল্পের মোড়ে তিনি জেলবন্দি, চারপাশে উত্তেজনা। সেই সময়েই বাস্তবে পামেলার জীবনে বয়ে গেল সম্পূর্ণ বিপরীত খুশির হাওয়া, নতুন শুরুর। এই বৈপরীত্যটাই যেন আরও বেশি করে আলোচনায় এনেছে তাঁর বিয়ের খবর।
উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ‘কুসুম’ ধারাবাহিকের অনেকেই। সহঅভিনেতাদের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন পামেলা, কোথাও আবার বর অরিত্রর পাশে বসে শান্তভাবে মুহূর্ত উপভোগ করেছেন। ভাইরাল হওয়া ছবিগুলিতে স্পষ্ট, অনুষ্ঠানটি ছিল আন্তরিক আর আনন্দঘন। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, “পর্দার কঠোর চরিত্রের আড়ালে যে এতটা মিষ্টি মানুষ লুকিয়ে আছেন!
আরও পড়ুনঃ “ভ্যালেন্টাইন্স ডে-র ভিডিও অথচ সবচেয়ে রোমান্টিক জুটি নেই?” “যত সমস্যা আর্য-অপর্ণার জুটিকে নিয়েই?” প্রেমের উদযাপনের ভিডিওতে প্রিয় জুটি ‘জিতু-শিরিন’র অনুপস্থিতিতে ক্ষুব্ধ দর্শক, প্রশ্নের মুখে চ্যানেল!
সেটাই নতুন করে জানা গেল।” প্রেম বা বিয়ের মতো বিষয় আজকের দিনে যেমন প্রকাশ্যে উদযাপনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানেই ব্যতিক্রমী পথে হাঁটলেন অভিনেত্রী। কোনও আগাম ঘোষণা বা বড় আয়োজন ছাড়াই চুপিসারে বিয়ের সিদ্ধান্ত নিয়ে চমক দিলেন ছোটপর্দার পরিচিত মুখ। অতীতকে ফেলে, প্রেমের মাসেই তাঁর জীবনে শুরু হল নতুন অধ্যায়। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি যেন আনন্দের সঙ্গে বাঁচেন, এই কামনাই রইল আমাদের তরফ থেকে।
