চলছে প্রেমের মাস, আর কালকেই তো ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)! সেই উপলক্ষেই সবার কত পরিকল্পনা মনের মানুষটাকে নিয়ে। পর্দার জুটিরা বা বাদ যায় কেন? সেই কথা মাথায় রেখেই জি বাংলা (Zee Bangla) প্রকাশ্যে এনেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে একটি ভিডিও যার ক্যাপশনে লেখা “কাছে এসে ভালোবেসে মন নিয়ে যাও ইশারায়, প্রেমের সুরে গান বেঁধেছি শোনাবো যে আজ তোমায়, এই ভালোবাসার মরশুমে চোখ থাকুক…”
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঠিক যেন কোনও মায়াবী স্বপ্নপুরীতে চলে গেছে সবার পছন্দের জুটিরা! চারিদিকে স্নিগ্ধ সাদার মাঝে উজ্জ্বল লাল পোশাকে তাঁদের যেন নজর কাড়া লাগছে। সেখানে যেমন রয়েছে ‘পরিণীতা’ ধারাবাহিকের ‘পারুল-রায়ান’, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের ‘ঋষি-উজি’, ‘কুসুম’ ধারাবাহিকের ‘আয়ুষ্মান-কুসুম’, ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের ‘জুঁই-স্বয়ম’।
আর আসন্ন নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ থেকে শ্রীনিবাস এবং কমলা জুটি। দেখা যাচ্ছে কখনও তারা একে অপরের সঙ্গে গান গাইতে ব্যস্ত, তো কখনও নাচতে বা মিষ্টি খুনসুটি করতে। এক কথায় প্রতিটা দৃশ্যে স্নিগ্ধ একটা ভালোবাসার অনুভূতি স্পষ্ট। অনেকেই তাদের পছন্দের জুটিকে প্রেমের উদযাপন করতে দেখে, বেশ খুশি হয়েছেন। কিন্তু একাংশের দর্শকের কাছে এটা মোটেই ভালো লাগেনি! কিন্তু কেন?
জি বাংলার অন্যতম জনপ্রিয় জুটি জিতু এবং শিরিন, মানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য-অপর্না’র জায়গাই হয়নি একটি দৃশ্যেও! কেন সবথেকে চর্চিত জুটি এভাবে বঞ্চিত থেকে গেল? ক্ষুব্ধ দর্শকরা ভিডিওর নিচে কমেন্টে লিখছেন, “যত সমস্যা আর্য অপর্ণার জুটিকে নিয়েই? কোনও জায়গায়তেই স্থান পায় না কেন?” অন্যজন বলছেন, “কি আর বলি, এরকম প্রথমসারির একটা সিরিয়াল।
আরও পড়ুনঃ একই পাড়ায়, চিকেন পকোড়ার দোকানেই প্রথম দেখা! সেখান থেকেই শুরু আরাত্রিকা-অভিষেকের গল্প, আজ টেলিপাড়ার চর্চিত জুটি! প্রেমের মাসে বাড়ছে জল্পনা, অনস্ক্রিন প্রেমের অফস্ক্রিন অধ্যায় শুরু?
যার নায়ক নায়িকাকে লোকে মুখিয়ে থাকে, তারা নেই! ভ্যালেন্টাইন্স ডে জন্য ভিডিও অথচ সবচেয়ে রোমান্টিক জুটি নেই? আশ্চর্য!”।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জনপ্রিয়তার নিরিখে যখন আর্য-অপর্ণা জুটি সবসময়ই দর্শকদের প্রথম পছন্দের তালিকায় থাকে, তখন এমন বিশেষ উপলক্ষে তাঁদের অনুপস্থিতি কেন? যদিও চ্যানেলের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এখন দেখার, দর্শকদের এই ক্ষোভের পর ভবিষ্যতে কি আর্য-অপর্ণাকে নিয়ে বিশেষ কোনও চমক নিয়ে আসে জি বাংলা।
