প্রয়াত গুনগুনের ড্যাডি! এবার কে আসবেন অভিষেক চ্যাটার্জীর জায়গায়?

সম্প্রতি প্রয়াত হয়েছেন টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। নায়কের প্রয়াণে শুধু যে নায়কের পরিবার ইন্ডাস্ট্রির মধ্যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা নয়, সম্প্রতি খরকুটো ধারাবাহিকে তিনি অভিনয় করার তার চরিত্রে শূন্যস্থান সৃষ্টি হয়েছে। এই ধারাবাহিকে গুনগুন অর্থাৎ তৃণা সাহার অনস্ক্রিন বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক। দর্শক যথেষ্ট পছন্দ করতেন এই চরিত্রকে। কিন্তু নায়কের অকাল প্রয়াণে এবার সেই জায়গায় কি আসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিগত ১০ বছর ধরে অভিষেক যুক্ত রয়েছেন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সঙ্গে। এবার নায়কের চলে যাওয়ায় সকলেই জানতে চাইছেন গুনগুনের ড্যাডি কে হবে? একদলের মত কেউই অভিষেকের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবে না। সম্প্রতি চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলী আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে অন্য কেউ এই চরিত্রে আসছেন না। আপাতত কয়েকদিন ধারাবাহিকের পর্ব চলবে। অভিনেতা শুধু এই ধারাবাহিক নয়, মোহর ধারাবাহিকেও অভিনয় করছিলেন। কিন্তু শেষ পর্বের শুটিং অভিনেতাকে সম্মান জানিয়ে করে ফেলা হয়।

খাদ্যে বিষক্রিয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়ের। নাকের মৃত্যুতে শোকসন্তপ্ত তাঁর সহকর্মীরা কেঁদে ভাসান শেষ যাত্রায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page