জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

সত্যিকারের প্রেমের কী পরিণতি হবে? অর্জুনের অপার ভালোবাসার কাছে কী ধরা দেবে দীপা?

স্টার জলসার (Star Jalsha) এককালীন বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের গল্পে সাম্প্রতিক পর্বে চলছে টান টান উত্তেজনা। সূর্য-দীপার ডিভোর্স হয়ে যাওয়ার পর দুজনের জীবনে নেমে এসেছে অন্ধকার। কেউ কাউকে ছেড়ে ভাল নেই। গল্প অনুযায়ী, নায়ক-নায়িকার জীবনে আলাদা আলাদা ভাবে প্রেমও এসেছে। তবে সেই প্রেমের কোনও তাৎপর্য নেই সূর্য-দীপার জীবনে

আজকের পর্বে (২৩শে ফেব্রুয়ারি) দেখা যাবে, অর্জুনকে প্রত্যাখ্যান করে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিল দীপা। তখন তার সঙ্গে দেখা হয় ইরার। আজকের দিনে সোনা-রূপার সঙ্গেও তার দেখা হয়ে গেছে। তবে দীপার থেকে প্রত্যাখ্যাত হয়ে কোনো আক্ষেপ নেই অর্জুনের। সে ভালোবাসে দীপাকে। তাই কথা বলে পরিস্থিতি সহজ করে নিতে চায়।

এদিকে, প্রবীর, খোকা প্রাণপণ চায় অর্জুন আর দীপা এক হোক। দীপার দুই মেয়ে সোনা-রূপা বোঝে অর্জুনের সঙ্গ দীপাকে সাহায্য করবে নতুন শুরুতে। আর তাহলেই সবটা ঠিক হয়ে যাবে। দীপা, অর্জুন, সোনা-রূপা কারোর জীবনে ওঠাপড়া থাকবে না। তবে দীপা নাছোড়। সূর্য ছাড়া মনের মধ্যে কাউকে জায়গা দিতে পারছে না সে। আর অর্জুন দীপাকে জোড় করতে চায় না।

তবে এতকিছুর পর ফের দীপার কাছে ফিরে আসে সে। দীপাকে বলে, সম্পর্কের জন্য জোড় করতে সে আসেনি। বরং পাশে থাকার অধিকার চাইতে এসেছে। দীপা যেন সেই অধিকার না ছিনিয়ে নেয়। কিন্তু দীপা ভাবে অর্জুন যত দূরে থাকবে ততটাই শ্রেয়। কারণ, এই পরিস্থিতিতে অর্জুন থাকলে সকলে ভাববে দীপা অর্জুনের সুযোগ নিয়ে ফেলছে। এমতাবস্থায়, দিশেহারা লাগে দীপার।

তবে অর্জুনের কথায় খানিক মন গলে দীপার। ভাবতে শুরু করে অর্জুনের কথাগুলো। সূর্যের সঙ্গে মরে যাওয়া সম্পর্কটা বাঁচিয়ে রেখে লাভ কি। অর্জুনের সঙ্গে শুরু করলে সবটাই পজিটিভ। তবে কি এবার সময় এসেছে অর্জুনকে নিয়ে একটা সিদ্ধান্ত নেবে দীপা? দর্শকদের সেই প্রশ্নের উত্তর মিলবে ‘অনুরাগের ছোঁয়া’-র আসন্ন পর্বগুলি।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page