জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্র’য়াত’ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়? সোশ্যাল মিডিয়ায় জানানো হলো শো’কবার্তা! ঘটনা কী?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর। একটি ছবির সঙ্গে তাঁকে ‘প্রয়াত’ বলে উল্লেখ করা হয়। সেই পোস্ট দেখে অনেকে শোকবার্তাও জানাতে শুরু করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন অভিনেতার অনুরাগীরা।

শেষ পর্যন্ত এই ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন বিপ্লব চট্টোপাধ্যায় নিজেই। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা সুস্থ রয়েছেন এবং তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। অভিনেতার নিজের বার্তাও প্রকাশ্যে আনা হয়।

ভিডিয়োবার্তায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলেন প্রবীণ অভিনেতা। তিনি জানান, তাঁকে পর্দায় বহু খারাপ মানুষের চরিত্রে দেখা গিয়েছে। তবে বাস্তব জীবনে তিনি কেমন, তা নিয়েও মজার ছলে মন্তব্য করেন বিপ্লব। পাশাপাশি আর্টিস্ট ফোরামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এরপর মৃত্যুর ভুয়ো খবর নিয়ে সরাসরি আপত্তি জানান অভিনেতা। তাঁর কথায়, একদিন সবাইকেই চলে যেতে হবে, কিন্তু তাই বলে কাউকে ইচ্ছেমতো মৃত বলে প্রচার করা ঠিক নয়। যিনি বা যারা এমন খবর ছড়িয়েছেন, তাঁদের ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

এই খবর ছড়িয়ে পড়ার পর বিপ্লব চট্টোপাধ্যায়ের পরিবার ও প্রতিবেশীদের কাছেও একের পর এক ফোন আসতে শুরু করে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে বিরক্ত ও অস্বস্তিতে পড়েন সকলে। অভিনেতা হাত জোড় করে আবেদন জানিয়েছেন, তাঁর বা অন্য কারও সম্পর্কে এমন ভুয়ো খবর ছড়ানোর আগে যেন সবাই একটু ভেবে দেখেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page