জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পার্বতীর জীবনে ঝড়! ছোটবেলার ভালোবাসাকে ভুলে, সোম বিয়ে করে আনলো রহস্যময় এক নারীকে! ‘দাদামণি’তে চমকপ্রদ মোড়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আমাদের দাদামণি আবারও দর্শকদের সামনে হাজির করেছে এক দারুণ চমক। সদ্য প্রকাশিত প্রোমোতেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে সোম এবং পার্বতীর সম্পর্কের ওপর নেমে আসতে চলেছে বড়সড় ঝড়। এতদিন যাদের প্রেম ছিল অটুট এবং বিশ্বাসে ভরপুর, সেই সম্পর্কেই কি এবার ফাটল ধরবে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, সত্যিই কি পার্বতীকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে সোম, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য।

প্রোমোতে দেখা যায় এক নববিবাহিতা তরুণী এসে সরাসরি সোম পার্বতীর বাড়ির দরজায় হাজির হয় এবং নিজেকে সোমের স্ত্রী বলে পরিচয় দেয়। এই ঘটনায় মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় পার্বতী। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস আর আঘাতের ছাপ। সে সরাসরি সোমকে প্রশ্ন করে কিভাবে সে দ্বিতীয় বিয়ে করল। যদিও সোম দৃঢ়ভাবে জানায়, সে এই বিয়ে করেনি এবং ওই মেয়েটির সিঁথির সিঁদুর তার দেওয়া নয়। তবুও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সোমের মা এসে সমাজ এবং সম্মানের কথা তুলে নতুন প্রশ্ন ছুড়ে দেন।

এরই মধ্যে গল্পে ফিরে আসে আগের এক মর্মান্তিক ঘটনা। রত্নার বিয়ের দিনই ছুরি হাতে এক অজ্ঞাত ব্যক্তি হানা দিয়ে তার স্বামীকে খুন করে। সেই শোকাবহ মুহূর্তে বোনের স্বামীর নিথর দেহ কোলে নিয়ে ভেঙে পড়ে সোম, আর রত্নার কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। কিন্তু এই মৃত্যুর দায় এসে পড়ে পার্বতীর কাঁধে। সোমের মা অভিযোগ করেন, সত্যের জন্য লড়াই করতেই দুষ্কৃতীদের রোষের শিকার হয়েছে তাদের পরিবার এবং তার ফলেই বিধবা হয়েছে রত্না।

এই অভিযোগে মানসিকভাবে ভেঙে পড়লেও পার্বতী নিজেকে সামলে নিতে চেষ্টা করে। অন্যদিকে রত্না স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে বিধবার বেশে মশাল হাতে পৌঁছে যায় পার্বতীর বাপের বাড়িতে। তার রাগ আর শোক মিলেমিশে এক তীব্র বিস্ফোরণে রূপ নেয়। কিন্তু সেখানে উপস্থিত হয় তাদের আরেক বোন রানি, যে নিজের শ্বশুরবাড়ি রক্ষার জন্য রত্নার সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। দুই বোনের এই সংঘাত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শেষ পর্যন্ত সব দিক সামলানোর দায় এসে পড়ে সোমের কাঁধে। পরিবার, সম্পর্ক, দায়িত্ব আর সত্যের টানাপোড়েনে সে যেন ক্রমেই জড়িয়ে পড়ছে গভীর সংকটে। পার্বতীর অবিশ্বাস, পরিবারের চাপ এবং রহস্যময় বিয়ের দাবি মিলিয়ে তার জীবন এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। কীভাবে সে এই জটিল পরিস্থিতি সামাল দেবে, আদৌ কি ভাঙন ধরবে সোম পার্বতীর সম্পর্কে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনও সত্য উন্মোচন। সেই উত্তরের অপেক্ষাতেই এখন অধীর দর্শকরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page