জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কাকাবাবু হয়ে উঠল কেশব! খুদের অনুকরণে মুগ্ধ প্রসেনজিৎ! কোন চমৎকার ঘাটালো মধুবনীর ছোট্ট ছেলে?

নেটিজেনদের নজর বরাবরই থাকে তারকাদের সন্তানদের দিকে, আর সেই তালিকায় অন্যতম চর্চিত নাম রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর একমাত্র ছেলে কেশব। মায়ের ভ্লগের দৌলতে কেশবের দৈনন্দিন ছোট ছোট মুহূর্ত ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সমাজমাধ্যমে। খুদের অনুরাগীরাও অপেক্ষা করে থাকে, আজ কেশব কী নতুন কাণ্ড ঘটাল তা দেখার জন্য। আর এবার সেই ছোট্ট তারকাই নতুন এক রূপে ধরা দিয়ে মন জিতে নিল নেটপাড়ার।

সম্প্রতি একেবারে অন্য মেজাজে দেখা গেল কেশবকে। প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবুকে হুবহু অনুকরণ করতে শুরু করেছে সে। কাকাবাবুর হাঁটা, দৃষ্টি, এমনকি ভাবভঙ্গিও যেন অবিকল তুলে এনেছে কেশব। এই কাণ্ড দেখে যেমন মুগ্ধ নেটিজেনরা, তেমনই আনন্দে আপ্লুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও। পুরো ঘটনার নেপথ্যের গল্প এবার নিজেই ভাগ করে নিলেন মা মধুবনী।

ফেসবুক পোস্টে মধুবনী জানান, কয়েকদিন আগে রাজা আর তিনি কেশবকে নিয়ে কাকাবাবু সিরিজের ছবি বিজয়নগরের হীরে দেখাতে যান। সিনেমা দেখার পর থেকেই কেশব যেন কাকাবাবুর একনিষ্ঠ ভক্তে পরিণত হয়েছে। চোখে চশমা, হাতে ছাতা, পা টেনে টেনে গোটা বাড়ি জুড়ে কাকাবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে সে। শুধু তাই নয়, গল্পের মজা আরও বাড়াতে কেশব ঠিক করে নিয়েছে, রহস্যভেদের আগে সন্তু ভাইপো যাবে দুষ্কৃতীদের ধরতে।

এই অভিনব খেলায় সন্তু ভাইপোর ভূমিকায় নেমেছেন মধুবনী নিজেই। কেশবের কল্পনায় তিনিই আগে গিয়ে সব সমস্যার সমাধান করবেন, তারপর কাকাবাবু এসে আসল রহস্য উন্মোচন করবেন। মধুবনী মজা করে লেখেন, এখন কেশব সব জায়গায় রহস্যের গন্ধ পাচ্ছে। ঘরের আলো কম কেন, সেটার মধ্যেও নাকি লুকিয়ে রয়েছে কোনও গভীর রহস্য। এমনকি বাংলা পড়া শেখার শুরুটাও নাকি কাকাবাবু সমগ্র দিয়েই হবে।

মধুবনীর এই পোস্টে ভালবাসায় ভরিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, কাকাবাবু যদি কোনও শিশুকে কৌতূহলী করে তোলে, প্রশ্ন করতে শেখায় আর বইয়ের দিকে টেনে আনে, তবেই সেই চরিত্র সার্থক। কেশবের এই অনুসন্ধিৎসু মনই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি। ছোট্ট কেশবের কাকাবাবু হয়ে ওঠার গল্পে তাই মুগ্ধ নেটপাড়া থেকে টলিপাড়া।

Piya Chanda

                 

You cannot copy content of this page