গায়িকা দেবলীনা নন্দী ও তাঁর স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এখন আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে প্রবাহের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন দেবলীনা। তার কিছুদিন আগেই নিজের অবস্থান স্পষ্ট করে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রবাহ। সেই সাক্ষাৎকারে তাঁদের বিবাহিত জীবনের নানা অজানা দিক সামনে আনেন তিনি।
প্রবাহের দাবি, সম্পর্কের শুরুতে তাঁদের মধ্যে বিশেষ কোনও সমস্যা ছিল না। প্রেমের সময় এবং বিয়ের প্রথম দিকেও সবকিছু স্বাভাবিক ছিল বলে জানান তিনি। তবে ধীরে ধীরে দেবলীনার মায়ের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে পরিস্থিতি বদলাতে শুরু করে। তাঁর কথায়, অনেক পারিবারিক সিদ্ধান্তে দেবলীনার মা সরাসরি যুক্ত থাকতেন এবং স্বামী হিসেবে নিজের মত প্রকাশ করলেও তা গুরুত্ব পেত না।
প্রবাহ আরও অভিযোগ করেন, দেবলীনার মা দীর্ঘ সময় তাঁদের সঙ্গেই থাকতেন এবং দম্পতি হিসেবে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ খুব কমই পেতেন। তাঁর বক্তব্য, মা ও মেয়ের মধ্যেও মাঝেমধ্যে অশান্তি হতো, যা তাঁদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলত। পরিস্থিতি সামাল দিতে তিনি একাধিকবার অনুরোধ করেছিলেন যাতে পারিবারিক বিবাদ তাঁদের দাম্পত্য জীবনে প্রভাব না ফেলে।
অন্যদিকে দেবলীনা ইতিমধ্যেই প্রবাহের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাত’নের অভিযোগ এনেছেন। স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন। ফলে বিষয়টি এখন শুধুমাত্র পারিবারিক অশান্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আদালতের দিকেও নজর রয়েছে সকলের।
আরও পড়ুনঃ চার মাসের শিশুসন্তানের কথা ভেবে অদিতিকে স্বস্তি, স্বামী দেবরাজের আবেদনে সায় দিল না হাই কোর্ট! ‘উনি ধোয়া তুলসী পাতা নন, উনিও যথেষ্ট পাপী!’ অদিতিকে ক’টাক্ষ তরুণজ্যোতি তিওয়ারির
সম্পর্কের ভাঙন নিয়ে দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন হওয়ায় বিতর্ক আরও বেড়েছে। একদিকে প্রবাহ সংসারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপকে দায়ী করছেন, অন্যদিকে দেবলীনা তাঁর স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এখন এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা।
