একসঙ্গে ঘুমটাই সবচেয়ে ভালো লাগছে! ওকে এখন অন‌্য কারর বৌদি লাগে! শ্রীময়ীকে নিয়ে অদ্ভুত মন্তব্য কাঞ্চনের

নেটিজেনদের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে রসেবশে তৃতীয় স্ত্রীর সঙ্গে ভালোই দিন কাটাচ্ছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। মজে রয়েছেন একে অপরের প্রেমে। নতুন সংসার সাজিয়ে দিব্যিই একসঙ্গে দিন কাটাচ্ছেন কাঞ্চন শ্রীময়ী। তবে বিয়ের পর খানিকটা বদলেছে জীবনযাপন, নতুন করে শুরু হয়েছে জীবনের অধ্যায় সম্প্রতি সাংবাদিকদের সামনে এই নিয়েই মুখ খুললেন সদ্য বিবাহিত দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ (Shreemoyee Chattaraj)।

একে অপরের প্রেমে যে তারা মত্ত সেকথা সেদিন বোঝা গেছিল সাক্ষাৎকারে। বিয়ে, পরকীয়ার অভিযোগ, তাদের ব্যক্তিগত জীবন সবটা নিয়েই মুখ খুলেছেন তারা। তবে সবকিছুতেই ফুটে উঠেছে তাদের বন্ধুত্বপূর্ন সম্পর্ক থেকে বিয়ে এবং ভালোবাসা সবটাই। অভিনেতা স্বামী কাঞ্চন মল্লিকের মতে সিঁদুরদানের পর শ্রীময়ীকে একেবারে অন্যরকম লাগছে। সকলের সামনেই নিজের স্ত্রীকে অন্য বউদি বলে সন্মোধন করলেন বিধায়ক স্বামী। তিনি জানিয়েছেন “এখন ওকে বেশ অন্যরকম লাগে যেন অন্য কারোর বউদি।”

সাক্ষাৎকারের দিন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের পর কোন জিনিসটা ভালোলাগে? একপ্রকার অভিনেতা স্বামীকে বলতে না দিয়েই তড়িঘড়ি শ্রীময়ী বলে উঠলেন “একসঙ্গে এক ছাদের তলায় নিশ্চিন্তে ঘুমটাই সবচেয়ে ভালো লাগছে।” তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে হলেও অভিনেতার একটি কিন্তু তৃতীয় বিয়ে। এইদিন এই প্রসঙ্গে মুখ খুলেছেন তারা দুজনেই। কাঞ্চন বলেছেন “তৃতীয় বিয়ে করেছি বেশ করেছি, এতে কারুর কিছু বলার নেই। যা করেছি বেশ করছি।” এই একই প্রসঙ্গে শ্রীময়ী জানিয়েছেন এমনটা তো নয় ও তিনটে বিয়ে করে রেখে দিয়েছে। মানুষ একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে সরে আসে এটাই স্বাভাবিক।”

অভিনেত্রী স্ত্রী শ্রীময়ী এও জানিয়েছেন যে কাঞ্চন আগের বিয়েতে যে ভুল করেছে তার বিশ্বাস এইবার সেটা হবে না। স্বামীর সম্পর্কে তিনি বলেছেন “কাঞ্চন খুব মুখচোরা। এমনও হয়েছে আমাদের সামনে একজন মিথ্যে বলে চলে গেছে কিন্তু ও কিছু বলেনি। বিয়ে ভাঙা নিয়েই কোন মন্তব্য করেনি।” তবে বর্তমানে স্বামীর কান্ডকারখানা নিয়ে তিনি মন্তব্য করেছেন “কি যে হয়েছে ওর, হটাৎ দেখি আমি একটানা কথা বলে যাচ্ছি ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে।”

আরো পড়ুন: “বয়স্ক অভিনেত্রী,” বুড়ি হয়ে গেছেন শ্বেতা ভট্টাচার্য! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নজিরবিহীন কটাক্ষ করতেই আয়না দেখালেন অনুরাগীরা

কাঞ্চনের কচি বউয়ের মতে তাদের সম্পর্কের জন্য তাদের অনেক লড়াই করতে হয়েছে। শ্রীময়ীর মতে, “আমাদের বন্ধুত্বের সম্পর্ককে পরকীয়া বলে দাগিয়ে দেওয়া হল, তারপর আরও বিয়ে নিয়ে বোঝাপড়া। আমাদের বিয়েটা যে হবে সেটাই ভাবিনি।” তবে তাদের বিয়ের পর সম্পর্ক যে বেশ মধুর সেকথা বলাই যাচ্ছে। যদিও সাক্ষাৎকারে বেশিরভাগ সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছে স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page