জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিজেকে বদলে নিতে বড় পদক্ষেপ গায়িকা মানসী ঘোষের! হঠাৎ করেই নতুন লুকে নজর কাড়লেন, ইন্ডিয়ান আইডলের প্রথম বাঙালি বিজেতা! প্রভাব পড়বে কি গানেও?

জাতীয় মঞ্চে নিজের গায়িকির জোরে ঝড় তুলেছিলেন বাংলার মেয়ে Manasi Ghosh। প্রথম বাঙালি হিসেবে Indian Idol জেতার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ট্রফি জয়ের পরও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নতুন করে চর্চায় এলেন মানসী। সেখানে দেখা যাচ্ছে, জিমে শরীরচর্চা করছেন তিনি। কালো টি শার্ট, জিম ট্রাউজার, চোখে মোটা ফ্রেমের চশমা আর মুখভরা আত্মবিশ্বাসী হাসি। নিজের ফিটনেস নিয়ে সচেতন হওয়ার এই পদক্ষেপ দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।

মানসীর এই জিম লুক দেখে নেটপাড়ায় প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, এই নতুন অবতারে তিনি যেন আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠেছেন। এক অনুরাগী মজা করে লিখেছেন, এক যুগ পর জিমে গেলে ছবি তুলতেই হয়। আরেকজন মন্তব্য করেছেন, সুপার ফিট। কেউ কেউ আবার তাঁর ব্যক্তিত্বের সঙ্গে তুলনা টেনেছেন আন্তর্জাতিক পপ তারকা Shakira এর। একজন লিখেছেন, তুমি ভারতের শাকিরা। এমন মন্তব্যে বোঝাই যাচ্ছে, গানের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বও ভক্তদের কাছে সমান জনপ্রিয়।

রিয়েলিটি শোতে থাকার সময় থেকেই মানসীর ব্যক্তিত্ব ছিল একেবারেই আলাদা। স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী এই গায়িকা নিজের মতামত অকপটে বলতে কখনও দ্বিধা করেননি। অনেক সময় তাঁর প্রশ্নের মুখে বিচারকরাও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়তেন। কিন্তু সেই নির্ভীক মনোভাবই দর্শকদের কাছে তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। গানের পাশাপাশি তাঁর উপস্থিত বুদ্ধি ও মজার কথাবার্তা শোয়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। ফলে ইন্ডিয়ান আইডল জয়ের আগেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

শো চলাকালীনই তাঁর কাছে একাধিক কাজের সুযোগ আসতে শুরু করে। এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে নিজের লাইভ কনসার্ট ট্যুর ম্যাজিক উইথ মানসী করে ফেলেছেন তিনি। শুধু ভারতেই নয়, বিদেশের মঞ্চেও গেয়েছেন এই তরুণ গায়িকা। প্রতিটি শোতেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছেন তিনি। মঞ্চে তাঁর প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শকদের সঙ্গে সহজ যোগাযোগ তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সেই কারণেই অল্প সময়ের মধ্যেই জাতীয় স্তরে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন মানসী।

উত্তর কলকাতার বেলঘরিয়া নিমতা এলাকার বাসিন্দা মানসী ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে জড়িয়ে আছেন। মাত্র চার বছর বয়সে তাঁর সংগীত শিক্ষার শুরু। শুরুতে মায়ের ইচ্ছেতেই গান শেখা হলেও ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। দীর্ঘ কুড়ি বছরের সাধনার ফল মিলেছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে। এর আগে ২০২২ সালে সুপার সিঙ্গার প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। তবে সেই না পাওয়ার আক্ষেপ মুছে দেয় ইন্ডিয়ান আইডল জয়। প্রতিযোগিতা জিতে পাওয়া ২৫ লাখ টাকা তিনি নিজের অরিজিনাল মিউজিক তৈরির কাজে খরচ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এখন সেই স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে চলেছেন বাংলার এই প্রতিভাবান গায়িকা।

Piya Chanda

                 

You cannot copy content of this page