দেবের জীবন নিয়ে ভবিষ্যতে যদি কখনও বায়োপিক তৈরি হয়, সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যেতে পারে? এমন একটি প্রশ্ন ঘিরেই সম্প্রতি জমে ওঠে আড্ডা। তবে প্রশ্ন শেষ হতেই একেবারে নির্ভীক ভঙ্গিতে জবাব দেন শুভশ্রী। তাঁর উত্তর শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন, আর সেই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চায়।
শুভশ্রীকে যখন জিজ্ঞেস করা হয়, তাঁর চরিত্রে অন্য কোনও অভিনেত্রীকে কল্পনা করতে পারেন কি না, তখন তিনি মজার ছলে পাল্টা প্রশ্ন করেন, “আমার বিকল্প খুঁজে পাবে?” অভিনেত্রীর এই আত্মবিশ্বাসী মন্তব্য মুহূর্তের মধ্যেই নজর কেড়েছে। অনেকের মতে, কথার মধ্যেই ছিল রসিকতা, আবার নিজের প্রতি আস্থারও স্পষ্ট প্রকাশ।
এরপর শুভশ্রী জানান, বাস্তব জীবনের কোনও মানুষকে পর্দায় তুলে ধরা সহজ কাজ নয়। একজন শিল্পী নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলেন ঠিকই, কিন্তু বাস্তব ব্যক্তির আবেগ, অভ্যাস এবং ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে তুলে ধরা সবসময় সম্ভব হয় না। তাই এমন চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকে বলেও মত তাঁর।
বর্তমানে দেব এবং শুভশ্রী আবার একসঙ্গে কাজ করছেন ‘ধূমকেতু ৭’ ছবিতে। দীর্ঘ বিরতির পর তাঁদের এই জুটি বড় পর্দায় ফিরছে, যা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। সম্প্রতি ছবির শুটিং এবং প্রচারের বিভিন্ন মুহূর্তও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ “আমিও প্রতার*ণার শি’কার হয়েছি…রান্নাঘরে আর রান্না নেই, সত্যি বলতে…” দীর্ঘদিনের জনপ্রিয় অনুষ্ঠান থেকে আচমকা বাদ পড়েছেন কনীনিকা, ঠিক কী কারণে এতদিন বাদে মুখ খুলে জানালেন অভিনেত্রী? সেই ক’ষ্ট এখনও তাঁকে তাড়া করে? ‘বিশ্বনাথের রান্নাঘর’ কেমন লাগছে তাঁর, দিলেন কী প্রতিক্রিয়া?
দেবের সম্ভাব্য বায়োপিক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শুভশ্রীর এই মজাদার মন্তব্য ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, যদি কোনওদিন সত্যিই এমন ছবি তৈরি হয়, তাহলে শুভশ্রীর চরিত্রে তাঁকেই দেখতে চাইবেন দর্শকরা।
