জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাত ২টোতে ফোন করতে পারি শুভশ্রীকে! এখন সবটা জুড়ে শুভ আর শুভ’, তবে কি দেবের সঙ্গে রুক্মিণীর বাড়ছে দূরত্ব?

এক দশক পর ফের বড়পর্দায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ধূমকেতু’র পর এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে নতুন ছবি ‘দেশু৭’-এ। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। র‍্যাপ আপ পার্টিতে দেব ও শুভশ্রীর বন্ধুত্বপূর্ণ মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের। সেই অনুষ্ঠানে নিজের পুরনো জীবনের একটি অজানা ঘটনাও ভাগ করে নেন দেব।

দেব জানান, এক ৩১ ডিসেম্বরের রাতে আচমকাই তাঁর মনে পড়ে শুভশ্রীর কথা। সেই সময় তাঁর কাছে অভিনেত্রীর ফোন নম্বর ছিল না। তাই নিজের আপ্তসহায়ক সায়ন্তনের কাছ থেকে শুভশ্রীর নম্বর চেয়ে নেন তিনি। এরপর রাত ২টো নাগাদ শুভশ্রীকে ফোন করেন দেব। মাঝরাতে প্রাক্তন প্রেমিকের এমন ফোন পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল, তা অবশ্য বিস্তারিত জানা যায়নি।

দেবের কথায়, সেই সময় সায়ন্তনও বেশ অবাক হয়ে গিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ শুভশ্রীর নম্বর চাওয়ার কারণ নিয়ে তাঁর মনেও প্রশ্ন তৈরি হয়েছিল। তবে এই পুরনো ঘটনার কথা বলতে গিয়ে দেব নিজেই মজার ছলে শব্দের খেলা করেন। তাঁর কথায়, সেই দিন থেকে আজ পর্যন্ত তাঁর জীবনে সবকিছু যেন ‘শুভ’ হয়ে গিয়েছে।

দেবের এই মন্তব্য শুনে র‍্যাপ আপ পার্টিতে উপস্থিত সাংবাদিক ও ছবির সদস্যদের মধ্যে হাসির রোল ওঠে। পরিস্থিতি সামলাতে অভিনেতা মজা করে জানান, তাঁর কথার মাধ্যমে কাউকে ইঙ্গিত করার কোনও উদ্দেশ্য নেই। ‘দাদাগিরি’ করতে করতে তাঁর বাংলা আগের তুলনায় অনেকটাই শুদ্ধ হয়েছে বলেও রসিকতা করেন তিনি। দেবের এই বক্তব্যের পর পুরনো দেব ও শুভশ্রীর জুটিকে ঘিরে নস্টালজিয়ায় ভাসেন অনুরাগীরা।

সময় বদলেছে, দুজনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। তবুও দেব ও শুভশ্রীর জুটি এখনও দর্শকদের মনে আলাদা জায়গা ধরে রেখেছে। ‘দেশু৭’ ছবির শুটিং শেষ হলেও ছবির নামের অর্থ এখনও পুরোপুরি প্রকাশ করেননি দেব। কেন এমন নাম রাখা হয়েছে, তা আগামী দিনে জানাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। এখন বড়পর্দায় তাঁদের নতুন জুটি দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page