অহনার পথেই কী দিতিপ্রিয়া? প্রেমিকের কারণে মায়ের সঙ্গে দূরত্ব বাড়ছে পর্দার রানীমার! স্বীকার করলেন খোদ অভিনেত্রী

বাংলা ধারাবাহিক তথা সিনেমার জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব কম বয়সেই অসাধারণ অভিনয় দক্ষতার কারণে তিনি বাংলা বিনোদন জগতে গড়েছেন নিজের পরিচিতি। স্টার জলসার দুর্গা, তোমায় আমায় মিলে, বোমকেশ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করার নজর কেড়েছিল দর্শকদের। তারপর তিনি অভিনয় সুযোগ পান জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের। সেই ধারাবাহিকে তার অভিনয় মুদ্ধ করেছিল বাংলা ধারাবাহিকের দর্শকদের। প্রায় ৬ বছর টানা জনপ্রিয়তা সঙ্গে ধারাবাহিক চলার পর পর্দা থেকে বিদায় হয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ধারাবাহিক রানী রাসমণি(Rani Rashmoni)।

তবে শুধু ধারাবাহিক নয়, মুক্তি, রুদ্রবীণার অভিশাপ, ডাকঘর, বোধন ২ সহ একাধিক ওয়েবে সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়াও রাজকাহিনী, আয় খুকু আয়, রাজনীতি, বগলা মামা যুগ যুগ জিও, অভিযাত্রিক, কলকাতা চলন্তিকা, অচেনা উত্তম, বব বিশ্বাস সহ একাধিক সিনেমাতেও তার অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের। তবে সম্প্রতি অভিনেত্রীর প্রেমচর্চা নিয়ে শুরু হয়েছে রহস্য। এই বছরই রঙের উৎসবের দিনে অভিনেত্রী জানিয়েছিলেন প্রেম করছেন তিনি। প্রেমিকের পাশে দাঁড়িয়ে e সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই সেই সংবাদ দিয়েছেন অভিনেত্রী।

যদিও এতে রহস্যের সমাধান হয়নি উল্টে আরও বেড়েছে। কারণ সম্পর্কের কথা স্বীকার করলেও প্রেমিকের নাম বা পরিচয় কোনটাই ফাঁস করেননি তিনি। অভিনেত্রী জানিয়েছেন বাকিটা ক্রমশ প্রকাশ্য। তবে তার প্রেমিক যেন অভিনয় জগতের কেউ নয় সেই কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি। কয়েকমাসের সর্ম্পক হলেও সর্ম্পক নিয়ে বেজায় সিরিয়াস দিতিপ্রিয়া। ইতিমধ্যেই পরিবারের সকলের সঙ্গেই তিনি পরিচয় করিয়েছেন তার পরিবারের। যদিও এখন সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে। বাড়ির সকলের কাছেই এখন আপন তার হবু বর।

কিছুদিন আগেই অভিনেত্রীর মা হবু জামাইয়ের সঙ্গে শেয়ার করেছিলেন একটি ছবি। ক্যাপশনে লিখেছিলেন “আমার আদরের রিভুবাবু।”এটাই কি তার আসল নাম? নাকি আদর করে পরিবারের সবাই রিভু বলে। সেই পোস্টের নিজে কমেন্টে অভিনেত্রী জানিয়েছেন বাড়িতে তার চেয়ে এখন কদর বেশি তার প্রেমিকের। তার মা এখন রিভু বলতে অজ্ঞান। তবে এই কারণেই কি সর্ম্পক খারাপ হচ্ছে অভিনেত্রীর সঙ্গে তার মা সুদীপ্তা রায়ের।

আরো পড়ুন: চল্লিশ পেরিয়েও কেন অবিবাহিত শিমুলের কাকি শাশুড়ি? কেন বিয়ে করেননি রাজশ্রী? জানালেন নিজেই

এর আগেও টলিপাড়ায় প্রেমের কারণেই মায়ের সঙ্গে সর্ম্পক নষ্ট হয়েছিল অনুরাগের ছোঁয়ার মিশকা অর্থাৎ অহনা দত্তের। তবে কি দিতিপ্রিয়ার সঙ্গেও ঘটতে চলেছে এই একই কাহিনী। সোশ্যাল মিডিয়ায় গায়ক দুর্নিবারের স্ত্রী মোহরের কমেন্টে রিপ্লাই করে তিনি লিখেছেন “এখনই আমায় পাত্তা দেয়না বাড়িতে তাও তো ভাগিস এখানে থাকে না নয়মাসে ছয় মাসে একদিন আসে।” তাহলে কি আবার প্রেমের সর্ম্পকে কারণে ভাঙন পড়বে মাতৃত্বের বন্ধনে? সেকথা বলবে সময়।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page