২০১৯ সালের মে মাসে প্রেম করে বিয়ে করেছিলেন জীতু কমল এবং নবনীতা দাস। পর্দার মতো বাস্তব জীবনেও তাঁদের জুটি ছিল ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সমীকরণ। ২০২৩ সালের মাঝামাঝি আইনিভাবে আলাদা হয়ে যান তাঁরা। সেই বিচ্ছেদের পর নিজের জীবনের নতুন ভাবনা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর একটি ইনস্টা স্টোরি আবারও ব্যক্তিগত জীবনের আবেগ ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় এক নারী স্বামী ও সন্তানকে নিয়ে স্নেহময় মুহূর্ত কাটাচ্ছেন। শিশুকে কোলে নিয়ে বসে থাকা মায়ের পাশে দাঁড়িয়ে স্বামীর ভালোবাসা ভরা দৃশ্য যেন এক পরিপূর্ণ পরিবারের প্রতিচ্ছবি। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “এটা ম্যানিফেস্ট করছি।” অর্থাৎ তিনি নিজের ভবিষ্যৎ জীবনে এমনই একটি ভালোবাসায় ভরা সংসার চান। এই পোস্ট থেকেই স্পষ্ট, জীবনের নতুন অধ্যায়ে তিনি আবার সম্পর্ক, পরিবার এবং মাতৃত্বের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
তবে বিচ্ছেদের এতদিন পরেও এখনও তাঁর জীবনে নতুন কোনও বিশেষ মানুষ এসেছে কি না, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন। মাঝেমধ্যে তাঁর নাম বন্ধুত্বের সূত্রে কারও সঙ্গে জড়ালেও স্থায়ী সম্পর্কের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। একসময় তিনি এবং তাঁর প্রাক্তন স্বামী একসঙ্গে জনপ্রিয় রিয়্যালিটি শো ইসস্মার্ট জোরি তেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেই শোয়ের কিছুদিন পরই আলাদা হওয়ার সিদ্ধান্ত তাঁদের জীবনকে নতুন মোড়ে নিয়ে যায়।
বিচ্ছেদের কারণ নিয়ে কখনও প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি দুজনের কেউই। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভালো থাকার জন্যই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমদিকে সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করা হলেও পরে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। সময়ের সঙ্গে ব্যক্তিগত জীবনের ক্ষত সেরে উঠলেও, সম্পর্কের অভিজ্ঞতা যে তাঁকে আরও পরিণত করেছে তা তাঁর বক্তব্য ও সোশ্যাল মিডিয়ার পোস্টেই স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ‘কনে দেখা আলো’র হাত ধরে প্রেমিক সোমরাজের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী, দর্শকের ভালোবাসাও পড়ছে উপচে! অথচ পর্দায় সফল উপস্থিতি থাকা সত্ত্বেও, তাঁর প্রেমিকা কেন দূরে সরে যাচ্ছেন ক্যামেরার ঝলকানি থেকে?
এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থাও একসময় ভক্তদের চিন্তায় ফেলেছিল। কয়েকদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি দুটি ছবি শেয়ার করেন। একটিতে জিমে শরীরচর্চা করছেন, আর পরের দিনই হাসপাতালের বেডে শুয়ে থাকা তাঁর ছবি দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল “অপ্রত্যাশিত”। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তা এখনও অজানা। তবে নতুন স্বপ্ন, নতুন আশার আলো আর সুস্থ জীবনের প্রত্যাশা নিয়েই এখন সামনে এগোতে চান অভিনেত্রী।
