জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

BollywoodTollywood

Nusrat Jahan: ‘মুসলিম হয়েও জৈন-হিন্দু ছেলেগুলোকে বিয়ে করে মাথা খান কেন?’, নিন্দুকের প্রশ্ন আসতেই রেগে ফায়ার অভিনেত্রী নুসরাত জাহান! এমন জবাব দিলেন…

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। যাকে বিতর্কের শিরোনামেই সব সময় দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন সবকিছু নিয়েই সব সময় নেটিজেনদের বিতর্কের বিষয় হয়েছেন নুসরাত। অভিনেত্রী যতবার নিজেকে নিয়ে কোন বিতর্কের সম্মুখীন হয়েছেন ততবারই শান্তভাবে সেটিকে এড়িয়ে গেছেন বা জবাব দিয়েছেন।

তবে এবার নুসরাতকে দেখা গেল বেশ চাঁচাছোলা ভাবেই জবাব দিতে। প্রসঙ্গত অভিনেত্রী সবসময়ই তার সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকেন। তার দৈনন্দিন জীবনের একাধিক ছবি ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে তার ভক্তদের সাথে একটি খেলা খেলছিলেন। সেখানেই অভিনেত্রীকে নেটিজেনরা তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক রকম প্রশ্ন করছিল আর তার বেশ ভালোভাবেই উত্তর দিচ্ছিলেন নুসরাত।

কিন্তু তার মধ্য থেকেই একজন নেটিজেন জিজ্ঞাসা করে যে “মুসলিম হয়েও কেন অমুসলিম বিয়ে করেছ”? অভিনেত্রী সেটাকে এড়িয়ে না গিয়ে তার উত্তর হিসেবে লিখেন “কোন জগতে বাস করেন আপনি? আপনি কি আদপে মানুষ”?

তবে এটা প্রথমবার নয় এই অভিনেত্রী সাংসদকে এর আগেও অনেকবার ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এর আগে যখন অভিনেত্রী নিখিল জৈনের সঙ্গে বিবাহ করেছিলেন তখন তিনি শাখা সিঁদুর পরে রাজ্যসভায় গিয়েছিলেন।

আর তার ফলেই অভিনেত্রীকে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়। এছাড়া নিখিল জৈনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, যখন তিনি অভিনেতা যশ দাশগুপ্তর সাথে সম্পর্ক রয়েছেন। এখন অনেক অনুষ্ঠানে নুসরাতকে সিঁদুর পড়ে যেতে দেখা যায়।

Nusrat Jahan Enjoys An Exotic Brunch With Her Beau, Yash Dasgupta To Mark  Friendship Day 2022

সেই নিয়েও অনেক রকম সমালোচনায় পড়তে হয়েছে তাকে। কিন্তু সেই সব কিছুকেই পাত্তা দেন না অভিনেত্রী। তিনি সবসময়ই বলেছেন যে ট্রোলিংকে পাত্তা না দিয়ে তিনি তার জীবনের এগোতে চান।

Dinner করলাম at JW Marriott with Nusrat Jahan, Yash Dasgupta and Ena Saha  🔥 - YouTube

প্রসঙ্গত অভিনেত্রী এখন খুব বেশি আলোচনায় রয়েছেন। তার কারণ হিসেবে জানা গেছে যে অভিনেত্রী টলিউড ছেড়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন। সম্প্রতি সালমান খানের “বিগ বস” রিয়েলিটি শোয়েতে ডাক পেয়েছেন অভিনেত্রী।এবং সেখান প্রতিযোগী হিসেবে যাওয়ার জন্য কথা অনেক দূরে এগিয়ে গেছে বলেও জানা যায়।

Nira

                 

You cannot copy content of this page