Dev-Soumitrisha Song: ‘হয়েছে বলি কী শোন’! শ্রেয়ার কণ্ঠে দীপকের সঙ্গে রুমির মিষ্টি প্রেম লাগাল আগুন! প্রকাশ্যে ‘প্রধান’ গান

সুপারস্টার দেবের হাত ধরে টলিউডে (Tollywood) পা রাখছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ছোট পর্দার মিঠাইরানির নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রীর অনুরাগীরা। অন্যদিকে, নিন্দুকরা কটাক্ষ করতেও ছাড়ছেন না। ছবির প্রথম পোস্টারে মেলেনি সৌমিতৃষার। ট্রেলারেও তাঁর সংলাপ ছিল না। আর এই নিয়েই হইচই দর্শকমহলে। তবে ‘প্রধান’ (Pradhan) ছবির প্রথম গান সবটা জুড়ে রইলেন সিরিয়ালপ্রেমীদের মিঠাইরাণী (Mithai)।

বুধবার প্রকাশ্যে প্রধানের প্রথম গান শ্রেয়া ঘোষাল আর পাপনের কন্ঠে ‘হয়েছে বলি কি শোন’। ইন্সপেক্টর দীপক প্রধান আর তাঁর স্ত্রী রুমির মিষ্টি দাম্পত্যের ঝলক উঠে এল গানের সুরে সুরে। শান্তনু মৈত্রর সুরে সাজানো এই গানটির লেখক প্রসেন।

পাহাড়িগ্রাম ধর্মপুরের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। গানজুড়ে রয়েছে উত্তরবঙ্গের মন মাতানো সৌন্দর্য আর দীপক-রুমির প্রেম। ট্রেলারেই দেখেই বোঝা যায় অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তাঁদের। বিয়ের পরের প্রেম খুব সুন্দরভাবে তুলে ধরেছন পরিচালক অভিজিৎ সেন। পাহাড়ি খরস্রোতা নদী, চা-বাগান, শাল-মহুলের বন সব মিলিয়ে মিষ্টি এক ভালবাসার গল্প।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রধান’। ছবিতে দেব -সৌমিতৃষার পাশাপাশি দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী-এর মতো টলিপাড়ার পরিচিত মুখদের। নিজের প্রথম ছবি নিয়ে আশাবাদী সৌমিতৃষা। এই ছবি দর্শকদের মন জয় করবে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ শিমুলকে ফাঁসাতে গিয়ে নিজের ফাঁদে নিজেই ফাঁসল পরাগ! জেলে যাবে সে! টিভির আগেই ফাঁস পর্ব

সৌমিতৃষার কথায়, রুমি চরিত্রটি দুটি দিককে তুলে ধরবে। একদিকে যেমন বিয়ের পর স্বামীর সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদিকে একজন মানুষ হিসেবে নিজের অধিকারের জন্যও লড়বে চরিত্রটি। সব মিলিয়ে বলা যায়, মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করার পর ‘রুমি’ সৌমিতৃষার কাছে সম্পূর্ণ বিপরীত এক চ্যালেঞ্জিং চরিত্র।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page