জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আট বছর আগে মা’রণরো’গকে হারিয়ে ফিরেছিলেন, এবার আবার সেই একই যু’দ্ধের সামনে! মেয়ে প্রেরণার ভিডিও ঘিরে চিন্তায় অনুরাগীরা, ফের কি ক্যা’ন্সারে আ’ক্রান্ত অভিনেত্রী এষা ভট্টাচার্য? কতটা গুরুতর অবস্থা, কী জানালেন তিনি?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ এষা ভট্টাচার্য জীবনের অন্যতম কঠিন সময় পার করেছিলেন ২০১৮ সালে। সেই সময় তাঁর স্তন ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসা, কেমোথেরাপি এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়েও তিনি হার মানেননি। মাথার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে অভিনয় জীবন থমকে যাওয়া, সবকিছুর সঙ্গেই লড়াই করেছেন হাসিমুখে। পাশে ছিলেন তাঁর স্বামী দীপঙ্কর ভট্টাচার্য এবং মেয়ে প্রেরণা ভট্টাচার্য। পরিবারের সমর্থন এবং নিজের অদম্য মানসিক শক্তির জোরেই শেষ পর্যন্ত সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরে আসেন অভিনেত্রী। সেই সময় তাঁর এই লড়াই বহু মানুষের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছিল।

নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এষা আগেই জানিয়েছিলেন, শুধু অসুস্থতার সঙ্গে নয়, অভিনয় জীবনে বহু অপমানের সঙ্গেও তাঁকে লড়তে হয়েছে। অনেক সময় সহকর্মীদের আচরণে কষ্ট পেয়ে বাড়ি ফিরে কেঁদেছেন, কিন্তু মুখ খুলতে পারেননি। পরে তিনি উপলব্ধি করেন, জীবনের সেই কঠিন অভিজ্ঞতাগুলিই তাঁকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলেছিল। আর সেই দৃঢ়তাই ক্যান্সারের মতো কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিল। সুস্থ হয়ে ফের অভিনয়ে ফিরে তিনি সকলকে বারবার আশাবাদী থাকার বার্তাও দিয়েছিলেন।

তবে সম্প্রতি অভিনেত্রীর মেয়ে প্রেরণা ভট্টাচার্যের একটি ভিডিও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “রোজ আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল।” ভিডিওতে প্রেরণা জানান, তাঁদের পরিবার জীবনে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু প্রতিটি কঠিন সময়ে তাঁরা একে অপরের হাত ধরে এগিয়ে এসেছেন। সেই কথার মাঝেই তিনি স্মরণ করেন, আজ থেকে আট বছর আগে তাঁর মা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়ে জয়ী হয়েছিলেন। এরপরই তিনি জানান, আবারও তাঁর মাকে একই ধরনের এক নতুন লড়াইয়ের সামনে দাঁড়াতে হচ্ছে।

ভিডিওতে প্রেরণা আরও বলেন, এই মুহূর্তে পরিস্থিতি কতটা গুরুতর, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতে হচ্ছে এবং একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেই সব রিপোর্টের উপরই নির্ভর করবে রোগের প্রকৃত অবস্থা এবং চিকিৎসার পরবর্তী ধাপ। ভিডিওতে হাসপাতালে যাতায়াতের বিভিন্ন মুহূর্ত এবং চিকিৎসা সংক্রান্ত কিছু দৃশ্যও উঠে এসেছে। প্রেরণার বক্তব্যে স্পষ্ট, পরিবারের কাছে সময়টা অত্যন্ত কঠিন। তাঁর কথাবার্তা থেকে অনেকেরই মনে হয়েছে, সম্ভবত এষা ভট্টাচার্য আবারও ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন।

যদিও এই বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি, আর মানসিক অবস্থার কথা ভেবেই এর বেশি কিছু বলতে চাননি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কমেন্ট বক্সে অসংখ্য মানুষ এষা ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকেই লিখেছেন, আগের মতো এবারও তিনি এই কঠিন লড়াই জিতে ফিরবেন। কেউ কেউ প্রেরণার মনোবল ধরে রাখার প্রশংসাও করেছেন এবং পুরো পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন। এখন সকলের নজর চিকিৎসকদের পরবর্তী রিপোর্টের দিকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page