জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ অপেক্ষার অবসান! ছোট পর্দায় ফিরছেন ঊষসী? নতুন নায়কের সঙ্গে জুটির খবরে বাড়ছে জল্পনা! সঙ্গ দেবেন কোন নায়ক?

ছোট পর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়কে আবার নতুন প্রজেক্টে দেখা যাবে, এমন খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ‘বকুল কথা’ এবং ‘কাদম্বিনী’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তাই নতুন করে তাঁর প্রত্যাবর্তনের খবরে অনেকেই মনে করছেন, হয়তো আবার কোনও নতুন ধারাবাহিকেই ফিরছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই শোনা যাচ্ছে, একটি নতুন প্রজেক্টের শুটিং শুরু হয়ে গিয়েছে। সেখানে ঊষসীর সঙ্গে দেখা যাবে এক জনপ্রিয় অভিনেতাকেও। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে। তবে প্রজেক্টটি কী, কোন চ্যানেলে আসবে বা কবে সম্প্রচার হবে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ফলে জল্পনা আরও বেড়েছে।

অভিনয়ের পাশাপাশি গল্পের ধরন নিয়েও রয়েছে রহস্য। প্রযোজনা সংস্থা থেকে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে বলে জানা গেলেও, চরিত্র কিংবা কাহিনি সম্পর্কে মুখ খুলছেন না নির্মাতারা। তাই ছোট পর্দায় অভিনেত্রীর প্রত্যাবর্তনের সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।

তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, এটি কোনও টেলিভিশন ধারাবাহিক নয়, বরং একটি নতুন মিনি ওয়েব সিরিজ। এই থ্রিলারধর্মী সিরিজটি পরিচালনা করছেন অরিজিৎ তোতন চক্রবর্তী। ঊষসীর বিপরীতে অভিনয় করছেন রাহুল দেব বসু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌম্য মুখোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দন ফিল্মস এবং রোড শো ফিল্মস।

Rahul Dev Bose

এই মিনি ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবার রাহুল দেব বসুর সঙ্গে জুটি বাঁধছেন ঊষসী রায়। বর্তমানে জোরকদমে শুটিং চলছে। তবে গল্পের মূল রহস্য কিংবা শিল্পীদের চরিত্র সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সেই কারণেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page