কাউন্ট ডাউন শুরু! শীঘ্রই বিয়ের পিড়িতে রাহুল-দেবাদৃতা! কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose) ও অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)। একাধিক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ‌দেবাদৃতা। ‘জয়ী’, ‘আলো ছায়া’ ধারাবাহিকের পর জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন অভিনেত্রী। এরই মাঝে চুটিয়ে প্রেম করছেন তিনি। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে তার বসবেন তাঁরা? প্রশ্নের মাঝেই এল ইঙ্গিতবাহ পোস্ট।

বিয়ে করতে চলেছেন রাহুল-দেবাদৃতা?

অন্যদিকে, অভিনেতা রাহুল তুমুল ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে। টলি বলি মাতিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। এমনকি, ওয়েব পর্দাতেও তিনি ডেবিও করেছেন। একাধিক নামকরা প্রজেক্টে কাজ করে দর্শক মহলে সমাদৃত হয়েছেন রাহুল দেব বসু। নিজের অভিনয় জীবন নিয়ে একগুচ্ছ প্রত্যাশা তাঁর। তবে নিজের অভিনয় জীবন ছাড়াও প্রেম জীবনেও ব্যস্ত অভিনেতা। প্রায়শই একসঙ্গে সময় কাটাচ্ছেন রাহুল-দেবাদৃতা।

তবে, জুটিকে প্রায়ই একই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তারকা জুটিকে প্রশ্ন করা হয় প্রেম তো অনেক দিন হলো। এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা? যদিও স্পষ্টভাবে এর উত্তর দেননি ‌ রাহুল কিংবা দেবাদৃতা। দুজনেই এখন নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তবে এরই মাঝে অভিনেতা রাহুল দেব বসু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত পোস্ট করেছেন। বলা যায় তিনি যেন এই পোষ্টের মাধ্যমে কাউন্ট ডাউন শুরু করেছেন।

নিজেদের প্রেম জীবন সম্পর্কে রাহুল জানিয়েছেন অভিনেত্রী দেবাদৃতার সঙ্গে হঠাৎ করেই প্রেম হয়েছে তাঁর। তারপর জড়িয়েছেন সম্পর্কে। তবে এর আগে রাহুলের প্রেম জীবন নিয়ে কম চর্চা হয়নি। ‌দেবাদৃতাকে নিয়ে নানান জল্পনা ঘুরেছে ‌টলিপাড়ার আনাচে কানাচে। তবে কখনোই তাঁরা নিজেদের সম্পর্ককে আড়াল করে রাখেননি। আর বর্তমানে তারকা জুটিকে চোখে হারান অনুরাগীরা।

সম্প্রতি অভিনেতা রাহুল নিজের সোশ্যাল মিডিয়া পাতায় লিখেছেন ‘কাউন্টিং’। অভিনেতা এই ইঙ্গিত বাহ পোস্ট করার পর অনেকেই প্রশ্ন করেছেন, তবে কি নতুন কোন প্রজেক্টের সুখবর দিতে চলেছেন অভিনেতা? নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন খুব শীঘ্রই সুখবর দেবেন। আর তাই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগী মহল।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page