জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Tollywood

Srabanti Chatterjee: “নিজের আবেগ কন্ট্রোল করা যায় না”! ৩৫ বছর বয়সে কীসের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী? “নিজের বিয়ের রেকর্ড নিজে ভাঙবে নাকি?” Troll করলো নেটিজেন

সেই ছোট্টবেলায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ তার। মায়ার বাঁধন সিনেমায় প্রসেনজিতের মেয়ে চরিত্র থেকে শুরু করে জিৎ, দেব এমন কোন সুপারস্টার নেই যার সঙ্গে কাজ করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবু বরাবর তার কাজের থেকে বেশি তার ব্যক্তিগত জীবন থেকেছে আলোচনায়।

Actress Srabanti Chatterjee celebrates her birthday with son and close  friends

একাধিক বিয়ে, প্রেম, ডিভোর্স নিয়ে একের পর এক কটুক্তি ধেয়ে এসেছে এই নায়িকার দিকে। মাঝে কিছুটা সময় অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনা থেকে দূরে থাকেননি তিনি। এর মাঝেই আবার ওজন ঝরিয়ে ফিরে এসেছেন স্বমহিমায়। তারপর থেকেই আবার নতুন করে তাকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা।

তবে এগুলো নিয়ে বরাবর তিনি একেবারেই বেপরোয়া, আবার একবার প্রমাণ করলেন। মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী। নিজের ব্যক্তিগত জীবনের পোস্টমর্টেম করা নিয়ে আবার বিস্ফোরক মন্তব্য করলেন এই নায়িকা। প্রশ্ন করা হয় তিনি কি এই সব কটাক্ষ বা সমালোচনাকে পাত্তা না দিতে গিয়ে উত্তর দিতে চান না? চাঁচাছোলা ভাষায় নিজের অবস্থান বুঝিয়ে দিলেন তিনি।

শ্রাবন্তী বললেন তার ভালো লাগে না। ওরা তাকে নিয়ে কথা বলে আনন্দ পায়। তিনি তাদের বিনোদন জোগাচ্ছেন। তাছাড়া তারা এসব করে রোজগার করেন। তার একটুও গায়ে লাগে না। আবার এও বললেন যে এমন অনেকেই রয়েছে যারা তাকে সমর্থন করে। সেটাও তাদের দেখা উচিত। তিনি কাউকে জাজ করেন না।

Nira

                 

You cannot copy content of this page