মেয়ের মা হবেন টলি অভিনেত্রী! সাধের অনুষ্ঠানে মজার খেলায় মেতে উঠেছেন হবু মা অহনা দত্ত! জানেন ছেলে না মেয়ে কী হতে চলেছে তাঁর ?

আজকালকার দিনে, সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তি এমনকি অভিনেতা-অভিনেত্রীদের জীবনের নানা খুঁটিনাটি বিষয়ের ব্যাপারে সহজেই জানতে পারা যায়। কোন অভিনেত্রীর হয়েছেন অন্তঃসত্ত্বা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সাত পাঁকে বাধা পড়লেন সবটাই জানা যায় অনায়াসে।

তবে, এই সূত্র ধরেই বলা যায় বর্তমানে অভিনেত্রী অহনা দত্ত যাকে কিনা একসময়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যেত এখন তাঁর জীবনে বড়ো পরিবর্তন আসতে চলেছে। যার জেরে ধারাবাহিকের মাছ পর্ব থেকে বিদায় নিয়েছে এই অভিনেত্রী।

ইতিমধ্যেই, বাংলার প্রায় অনেক সিরিয়ালপ্রেমীরাই জেনে গেছেন অভিনেত্রী মা হতে চলেছেন। ব্যক্তিগত জীবনের অনেক বাধা বিঘ্ন পেরিয়ে খুশির মুখ দেখেছেন অহনা। কার চাইতে বলা যায় অভিনেত্রীর মাতৃত্বকালীন সময়ের প্রায় প্রাথমিক পর্ব থেকেই জীবনের ছোটোখাটো বিষয়গুলি তুলে ধরেছেন সমাজ মাধ্যমে।

প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ আগে থেকেই তাঁর সাধের জন্য বাড়িতে তোড়জোড় চলছিল। এমনকি, অভিনেত্রী সোশ্যাল মিডিয়া একাউন্ট খুললেই দেখা যাবে সাধের জন্য মেহেন্দি পড়া থেকে শুরু করে ফটোশুট, সাজ সবটাই চলছিল জোর কদমে। আর, গতকাল হয়ে গেল তাঁর সাধের অনুষ্ঠান।

নারী কেন্দ্রিক মূলত এই অনুষ্ঠানে আসন্ন বাচ্চার জন্য অনেক ধরনেরই নিয়মকানুন পালন করা হয়ে থাকে বাংলার ঘরে ঘরে। আর, সেই নিয়ম থেকে পালন করেনি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে, নানান রকমের পদ সাজিয়ে অভিনেত্রীকে যেমন খেতে দেওয়া হয়েছে তেমনই পাশাপাশি দুটো জিনিস দিয়ে গামলা ঢাকা দিয়ে বলেছেন বেছে নিতে যেকোনো একটা।

এর মধ্যে যেটা আগে বাছবে আগামী দিনে তা দিয়ে নির্ধারণ করা হবে মেয়ে হবে কিনা ছেলে হবে! মজার ছলে এই খেলায় অভিনেত্রী মাটির প্রদিপ ঢাকা দেওয়া গামলাটাই বেছে নেয়। আর, সঙ্গে সঙ্গে আশপাশ থেকে আত্মীয়রা বলে ওঠে ‘মেয়ে হবে’। অহনার এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা শুভেচ্ছা ভরিয়ে দেয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page