জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘যা আমার স্ত্রীকে কষ্ট দেয়, তা কেন করব? শ’য্যা দৃশ্যে আমি অভিনয় করলে আমার স্ত্রীকে তা মনঃকষ্ট দেয়!’ হলিউডের প্রস্তাব ফিরিয়ে বললেন টোটা, জানালেন অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনাও

টলিউডের ব্যস্ত অভিনেতাদের তালিকায় এখন বেশ উপরের দিকেই রয়েছে টোটা রায়চৌধুরীর নাম। একের পর এক কাজের সুযোগ এলেও ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসা থাকলেও সেই পথে না গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন টোটা। দীর্ঘ অভিনয়জীবনের নানা ওঠাপড়া, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি নিজের ভাবনা জানিয়েছেন অভিনেতা।

একসময় টানা বেশ কিছুদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। তবে সেই কঠিন সময়কে ব্যর্থতা হিসেবে দেখেন না টোটা। বরং তাঁর মতে, অতীতের খারাপ সময়ই তাঁকে পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। তিনি বিশ্বাস করেন, জীবনে ভালো এবং খারাপ সময়ের মধ্যে একটা ভারসাম্য থাকে। তাই এখন যাঁরা কাজের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের নিয়েও কোনও অভিমান নেই অভিনেতার। তাঁর কাছে অভিনয় একটি পেশাদার জায়গা।

অভিনয়ের বাইরে প্রযোজনা বা অন্য কোনও ব্যবসায় যাওয়ার ইচ্ছাও নেই টোটার। তাঁর কাছে অভিনয় শুধুমাত্র পেশা নয়, নিজেকে আরও ভালো অভিনেতা হিসেবে তৈরি করার একটি দীর্ঘ প্রক্রিয়া। ব্যক্তিগত জীবনও তাই ইচ্ছে করেই আলাদা রেখেছেন তিনি। স্ত্রীকে সেটে নিয়ে না আসার সিদ্ধান্তও সেই কারণেই। অভিনেতার কথায়, ব্যক্তিগত সম্পর্ক এবং কাজকে আলাদা রাখতে পারছেন বলেই তাঁদের দাম্পত্য জীবন এখনও সুন্দর রয়েছে।

কাজের ক্ষেত্রে বাংলা ছবির পাশাপাশি হিন্দি এবং দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন টোটা। জিৎ-এর সঙ্গে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ তিনি। জিৎকে অত্যন্ত পরিশ্রমী, অনুভূতিশীল এবং নিজের কাজ নিয়ে সচেতন অভিনেতা বলে জানিয়েছেন টোটা। দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গেও কাজের অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ। একই সঙ্গে বাংলা ছবির হারানো শক্তি হিসেবে গল্প বলার ক্ষমতাকেই ফের সামনে আনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

তবে তাঁর সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে চর্চিত বিষয়গুলির একটি হল হলিউডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া। টোটার দাবি, প্রস্তাবিত ছবিতে এমন একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল, যা তাঁর ব্যক্তিগত পছন্দের সঙ্গে মেলে না। তাঁর স্ত্রীও এই ধরনের দৃশ্য পছন্দ করেন না বলে জানিয়েছেন অভিনেতা। তাই সেই দৃশ্য বাদ না দিলে কাজ করবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পাশাপাশি আগামী দশ বছর পূর্ণ সময় অভিনয় করার পর ধীরে ধীরে কাজ কমিয়ে যোগ এবং আধ্যাত্মিক চর্চায় সময় দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন টোটা।

Piya Chanda

                 

You cannot copy content of this page