জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইধিকা না অঙ্কিতা, জি বাংলার মহালয়ায় কে হচ্ছেন দেবী দুর্গা? জল্পনা তুঙ্গে, অপেক্ষায় দর্শক! আপনারা কাকে চান?

দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই। আর পুজোর আগমনী বার্তা মানেই বাঙালির কাছে মহালয়া। প্রতি বছর এই সময় টেলিভিশনের মহালয়া অনুষ্ঠান ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়। কোন চ্যানেলে কে দেবী দুর্গার রূপে ধরা দেবেন, কোন অভিনেতা বা অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে জি বাংলার মহালয়া নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এরই মধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ছোটপর্দা থেকেই অভিনয়জীবন শুরু করা অভিনেত্রী ইধিকা পালকে নাকি এবারের জি বাংলার মহালয়ায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যেতে পারে। যদিও এই খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেত্রীর তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফলে ইধিকার নাম ঘিরে যতটা আলোচনা হচ্ছে, ততটাই বাড়ছে দর্শকদের কৌতূহলও। এখন সকলেই অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

অন্যদিকে, আরও একটি নাম ঘুরে ফিরে আসছে আলোচনায়। অভিনেত্রী অঙ্কিতাকেও নাকি আবার দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। জানা গিয়েছে, ছবির কাজ শেষ হওয়ার পরই তিনি মহালয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। যদিও এটিও এখনও নিশ্চিত খবর নয়। তবে অঙ্কিতার নাম সামনে আসতেই অনেক দর্শকের মনে পড়েছে তাঁর আগের মহালয়ার পারফরম্যান্স, যা বেশ প্রশংসিত হয়েছিল।

২০২৩ সালে প্রথমবার দেবী দুর্গার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে অঙ্কিতা বলেন, “২০২৩ সালে প্রথমবার পর্দায় দুর্গা হয়েছিলাম। তখন ঠিক কী অনুভূতি হচ্ছিল, তা ভাষায় বোঝাতে পারব না। খুব শান্ত হয়ে গিয়েছিলাম। ভয়, নার্ভাসনেস, উত্তেজনা-সব একসঙ্গে কাজ করছিল। তবে চারপাশের সবাই এত সাহস আর ভালবাসা দিয়েছিলেন যে আত্মবিশ্বাস পেয়েছিলাম। এবার আরও বেশি উদ্যম নিয়ে কাজ করতে চাই।” অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসার পর অনেকেই মনে করছেন, তিনি ফের একবার এই বিশেষ দায়িত্ব পেতে পারেন।

তবে এখনও পর্যন্ত গোটা বিষয়টাই জল্পনার পর্যায়ে রয়েছে। ইধিকা পাল না অঙ্কিতা মিল্লিক, শেষ পর্যন্ত কে দেবী দুর্গার রূপে দর্শকদের সামনে আসবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি। ফলে সামাজিক মাধ্যমে এই দুই অভিনেত্রীকে নিয়েই চলছে নানা আলোচনা। কেউ ইধিকাকে দেখতে চাইছেন, আবার অনেকেই অঙ্কিতার প্রত্যাবর্তনের পক্ষেই মত দিচ্ছেন।

এখন সব নজর জি বাংলার আনুষ্ঠানিক ঘোষণার দিকে। প্রতি বছরের মতো এবারও মহালয়ার আয়োজন নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। দেবী দুর্গার রূপে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা জানার জন্য অপেক্ষা করছেন টেলিভিশনপ্রেমীরা। ইধিকা পাল না অঙ্কিতা, কার মাথায় উঠবে দেবীর মুকুট, সেই উত্তর মিলবে খুব শিগগিরই।

Piya Chanda

                 

You cannot copy content of this page