জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সিনিয়ররা খাচ্ছে…জ’ঘন্য বিরিয়ানি!” সম্প্রচার এখনও বাকি, এর মাঝেই সোনার সংসার নিয়ে খাবার বিতর্ক! ভাইরাল ভিডিও ঘিরে শুরু জলসা বনাম জি-বাংলা অনুরাগীদের তরজা! আসল ঘটনা কী?

জি বাংলা সোনার সংসারের (Zee Bangla Sonar Songsar) মঞ্চে যেমন ছিল আলো ঝলমলে আয়োজন, তেমনই পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের হাতে উঠেছে একাধিক পুরস্কার। এই মুহূর্তে সেই নিয়ে আলোচনাও চলছে সমাজ মাধ্যমে। তার মাঝেই আচমকা অন্য এক প্রসঙ্গ নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। বিরিয়ানি, হ্যাঁ ঠিকই শুনছেন বিরিয়ানি বিতর্ক! গত সপ্তাহের শেষে অনুষ্ঠানের পরেই সামাজিক মাধ্যমে একাধিক পোস্টের মাঝে, ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের মেনান চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী গৌরব ঘোষালকে বলতে শোনা যায়, সেদিন নাকি তিনি জীবনের অন্যতম খারাপ বিরিয়ানি খেয়েছেন!

কার বিরিয়ানি বা কোথায় সেটা স্পষ্ট করে না বললেও, তাঁর পরনের পোশাক দেখে নেটপাড়ার অনেকেই ধরে নেয় মন্তব্যটা সোনার সংসারের খাওয়া নিয়েই। তারপর আর দেরি হয়নি, চ্যানেলপ্রীতি আর প্রতিদ্বন্দ্বিতার পুরনো খুনসুটি নতুন করে উস্কে উঠতে। একদল বলছে সমালোচনা অকারণ, অন্যদল বলছে সত্যিটা সামনে এসেছে। প্রসঙ্গত, এই বিরিয়ানি নিয়েই কিন্তু বছরের পর বছর আলাদা আকর্ষণ তৈরি হয়েছে। স্টুডিওপাড়ায় ‘উজ্জ্বলদার বিরিয়ানি’ এখন প্রায় ব্র্যান্ডের মতো।

টেকনিশিয়ান থেকে প্রথম সারির তারকা, সবাই নাকি একবার অন্তত সেই কাউন্টারে ঢুঁ মারেন! প্লেট হাতে লাইনে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলোও তাই নতুন কিছু নয়। অনেকের কাছে এই খাবার যেন অনুষ্ঠান-পরবর্তী রীতি। ফলে বিরিয়ানি নিয়ে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে উঠেছে। তবে, কতটা সত্যি আর কতটা মজা, সেটা নিশ্চিত নয়। কারণ, এবারের অনুষ্ঠান থেকে আরও একটি ছোট্ট মুহূর্ত ভাইরাল হয়েছে। তনুশ্রী গোস্বামীর ভ্লগে দেখা গেল মানসী সেনগুপ্ত মন দিয়ে ফিশ ফ্রাই খাচ্ছেন।

মানসীর দাবি, তিনি নাকি মাত্র দু’টিতেই থেমেছেন। কিন্তু তনুশ্রীর অভিযোগ, সংখ্যা নাকি চার ছুঁয়েছে! হাসতে হাসতেই তিনি বলে ফেলেন, “সিনিয়ররাই তো দারুণ খাচ্ছে!” পর্দায় শাশুড়ি-বউমার টানাপোড়েন থাকলেও, বাস্তবে দু’জনের বন্ধুত্ব যে বেশ ভালো, এই ভিডিওতেই তার প্রমাণ মিলেছে। মঞ্চে তখন অনুষ্ঠান এগোচ্ছে নিজস্ব ছন্দে। অথচ ক্যামেরার বাইরে এই ছোট ছোট মুহূর্তগুলোই আলাদা মাত্রা দিয়েছে পুরো সন্ধ্যাকে। দর্শক যেমন পুরস্কার বিতরণী দেখতে পছন্দ করেন, তেমনই তারকাদের অপ্রস্তুত মুহূর্তগুলোও সমান আগ্রহ কাড়ে।

ফলে ফিশ ফ্রাই বা বিরিয়ানি, সবই যেন অনুষ্ঠান-আলোচনার অংশ হয়ে উঠেছে। কাজেই, এই বছরের সোনার সংসার শুধুই পুরস্কার বিতরণে আটকে থাকেনি। খাবার ঘিরে হাসিঠাট্টা, তারকাদের খুনসুটি আর দুই চ্যানেলের অনুরাগীদের কথার লড়াই মিলে এক অন্য রকম রঙ লেগেছে অনুষ্ঠানে। বিতর্ক থাকলেও, এইসব ছোট ছোট ঘটনাই শেষ পর্যন্ত মনে করিয়ে দিয়েছে, বিনোদনের জগতে মঞ্চের বাইরেও অনেক গল্প তৈরি হয় আর সেই গল্পই দর্শকদের সবচেয়ে বেশি টানে।

Piya Chanda

                 

You cannot copy content of this page