দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তার আগেই বাঙালির অন্যতম বড় আকর্ষণ মহালয়া ঘিরে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বাংলা টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনায় ব্যস্ত। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জি বাংলার মহালয়াকে (Zee Bangla Mahalaya 2026) ঘিরে। দেবী দুর্গার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়েও দর্শকদের মধ্যে চলছে বিস্তর জল্পনা। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন সূত্রে একাধিক নাম সামনে আসতে শুরু করেছে।
আগেই শোনা গিয়েছিল, দেবী দুর্গার চরিত্রে ইধিকা পাল এবং অঙ্কিতা মল্লিকের নাম আলোচনায় রয়েছে। এই দুই অভিনেত্রীকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে। তবে এরই মধ্যে নতুন করে আরও একটি জল্পনা সামনে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, মহিষাসুরমর্দিনীর চরিত্রে এবার জনপ্রিয় অভিনেত্রী তনিষ্কা তিওয়ারির নামও বিবেচনায় রয়েছে। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এ তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তাই অনেকেরই ধারণা, এই বিশেষ অনুষ্ঠানে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। যদিও এই খবরেরও এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ হয়নি।
অন্যদিকে, আরও একটি নাম বারবার উঠে আসছে অভিনেত্রী পল্লবী শর্মার। শোনা যাচ্ছে, জি বাংলার মহালয়ায় মহিষাসুরমর্দিনীর ভূমিকায় তিনিও থাকতে পারেন। বর্তমানে ‘তারে ধরি ধরি মনে করিতে’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি তাঁর পর্দা উপস্থিতিও বেশ প্রশংসিত হয়েছে। সেই কারণেই অনেকের ধারণা, মহালয়ার মতো বড় অনুষ্ঠানে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে বেছে নেওয়া হতে পারে। তবে এই তথ্যও এখনও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
সব মিলিয়ে এবারের মহালয়াকে ঘিরে কৌতূহল যেন দিন দিন আরও বাড়ছে। দেবী দুর্গার চরিত্রে ইধিকা পাল বা অঙ্কিতা মল্লিকের মধ্যে কে থাকবেন, সেই প্রশ্নের পাশাপাশি মহিষাসুরমর্দিনীর ভূমিকায় তানিশকা তিওয়ানি নাকি পল্লবী শর্মা, তা নিয়েও দর্শকদের মধ্যে চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন সূত্রে একাধিক নাম উঠে এলেও, এখনও পর্যন্ত কোনও শিল্পী বা চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সবটাই জল্পনার পর্যায়েই রয়েছে।
আরও পড়ুনঃ অতিক্রান্ত চার মাসেরও বেশি, এখনও হয়নি রহস্যের কিনারা! রাহুলের মৃ’ত্যুর তদন্ত কি এবার গতি পাবে? আজ প্রয়া’ত অভিনেতার শেষ ছবি ‘ছবিওয়ালা’র বিশেষ প্রদর্শনীতে গ্লোবে দাঁড়িয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল, দিলেন বড় আশ্বাস?
এখন নজর শুধুই জি বাংলার আনুষ্ঠানিক ঘোষণার দিকে। প্রতি বছরের মতো এবারও মহালয়ার আয়োজন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। শেষ পর্যন্ত কোন অভিনেত্রী দেবী দুর্গার রূপে ধরা দেবেন, আর মহিষাসুরমর্দিনীর চরিত্রে কার দেখা মিলবে, সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছেন টেলিভিশনপ্রেমীরা। চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা সামনে এলেই সমস্ত জল্পনার অবসান হবে।
