জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ব’য়স্ক বুড়ি!’ সাজ, বয়স নিয়ে নেটিজেনের নোংরা কটা’ক্ষের মুখে অভিনেত্রী ইন্দ্রানী হালদার, ট্রোলারকে নিজের ভাষাতেই জবাব অভিনেত্রীর

সোশ্যাল মিডিয়ায় তারকাদের চেহারা বা বয়স নিয়ে কটাক্ষ নতুন কিছু নয়। তবে এবার এমন মন্তব্যের মুখে চুপ থাকলেন না অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নিজের একটি নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করতেই এক নেটিজেন তাঁর বয়স ও চেহারা নিয়ে মন্তব্য করেন। পাল্টা সেই কটাক্ষেরই ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন অভিনেত্রী।

‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর বেশ কিছুদিন ক্যামেরার আড়ালে ছিলেন ইন্দ্রাণী। শারীরিক সমস্যার কারণে একসময় তাঁর ওজনও বেড়ে গিয়েছিল। পরে ওজন কমিয়ে ফের আগের চেহারায় ফিরেছেন তিনি। সম্প্রতি নতুন ফটোশ্যুটের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিতেই একজন তাঁকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে বয়স নিয়ে কটাক্ষ করেন।

এরপরই ট্রোলারের মন্তব্যের জবাব দেন ইন্দ্রাণী। অভিনেত্রীও ব্যঙ্গের সুরেই পাল্টা মন্তব্য করে জানান, সামনে শীত আসছে, তাই সার্কাসে হাতির প্রয়োজন হতে পারে। তাঁর এই উত্তরকে ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পরে এক অনুরাগীও ওই ব্যক্তিকে জবাব দিলে ইন্দ্রাণী হাসির ইমোজি দিয়ে বিষয়টি নিয়ে মজার ছলে নিজের প্রতিক্রিয়া জানান।

ইন্দ্রাণী হালদার দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। তবে নিয়মিত মেগা ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা ও শারীরিক চাপের কারণে আপাতত সেই পথে ফিরতে চাইছেন না তিনি। বরং রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী। ভালো সুযোগ পেলে নতুন ধরনের কাজ করতে আগ্রহী তিনি।

নিজের বয়স নিয়ে কখনও রাখঢাক করেননি ইন্দ্রাণী। পঞ্চাশ পেরিয়েও নিজের মতো করে জীবন কাটাতেই বেশি বিশ্বাসী তিনি। বরাবরই স্পষ্ট কথা বলার জন্য পরিচিত অভিনেত্রী। এবারও বয়স নিয়ে করা কটাক্ষকে এড়িয়ে না গিয়ে নিজের মতো করে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন, সমাজমাধ্যমের মন্তব্য তাঁর আত্মবিশ্বাসে সহজে প্রভাব ফেলতে পারে না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page