মিলির সঙ্গে অনুরাগের ছোঁয়ার এত মিল! দুটোতেই অতীত সূর্য আর বর্তমান হিরো অর্জুন

অর্জুন আর সূর্য। স্টার জলসার ধারাবাহিকগুলি নায়ক মানেই এই রাশভারি নাম। এই মুহূর্তে, দুই জনপ্ৰিয় সিরিয়াল ‘মিলি’ (Mili) ও ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। তবে অর্জুন নামের প্রতি বিশেষ ভাবে দুর্বল ধারাবাহিকের নির্মাতারা। সাম্প্রতিক ধারাবাহিকের গল্পগুলিতে মিলল এমনই কিছু নিদর্শন।

এক সময়ে, মিলি সিরিয়ালে নায়কের নাম প্রথমে সূর্য রাখা হয়েছিল।পরে নাম পাল্টে রাখা হয় অর্জুন।ওদিকে দীপার জীবনেও এখন সূর্য অতীত,অর্জুন বর্তমান। সূর্যের সঙ্গে সম্পর্কট শেষ করে অর্জুনের হাত ধরেছে সে। ধারাবাহিকে চলছে তাঁদের মিষ্টি রসায়নের গল্প।

ইতিপূর্বে, তিন দিনের ব্য়বধানেই ‘আলোর কোলে’র সম্প্রচারের সময় জানিয়ে দিয়েছিল জি বাংলা। রবিবার, কালীপুজোর দিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় কবে থেকে আর কখন টিভির পর্দায় দেখা যাবে স্বীকৃতি মজুমদার-কৌশিক রায় এবং সোমু সরকার অভিনীত এই মেগা। ‘আলোর কোলে-র টেলিকাস্টের সময় দেখে হতবাক সকলেই! মাত্র দেড় মাস পুরোনো মিলি-কে স্লটছাড়া করল জি বাংলা।

প্রসঙ্গত, মিলির সঙ্গে বিয়ে ঠিক হয় রাহুলের। তবে বিয়ের মণ্ডপেই ঘটে যায় বিপত্তি। মিলিকে অপহরণ করে অর্জুন। এরপর ঠিক কোন দিকে এগোবে তাদের গল্প? দুই বিপরীত মানসিকতার মানুষের কীভাবে প্রেম হয়, সেটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে।

আরও পড়ুনঃ শিমুল বুদ্ধিগত দিক দিয়ে বিপাশা, সুচরিতা, শীর্ষাদের চেয়ে এগিয়ে! শিমুলের বর্তমান সিদ্ধান্তে খুশি দর্শক

অন্যদিকে, সূর্য, দীপা ও মিশকার সম্পর্কে টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। টিআরপি তালিকায়ও বরাবরই প্রথম পাঁচে থাকে। প্রতি এপিসোডেই ধারাবাহিকের গল্পে থাকে নতুন নতুন টুইস্ট। সহজ কথায় যাকে বলে, গল্প একেবারে জমে ক্ষীর।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page