জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

স্টার জলসার পর্দায় আসছে সাহেবের চিঠি যেখানে প্রতীক সেন বিখ্যাত গায়ক!’কেকে’র গান সাহেবের লিপে বসিয়ে বারোটা বাজালে শেষ করে দেব’, স্টার জলসা কর্তৃপক্ষকে হুমকি নেটিজেনদের

গতকাল থেকেই মনটা ভালো নেই বাঙ্গালীদের বিশেষ করে যাদের 25 থেকে 30 এর মধ্যে বয়স তাদের কাছে কেকে একটা ইমোশন। টিনেজ লাইফে প্রেমের গান বলতে কেকে’র গাওয়া হিন্দি গান ছাড়া কিছু ভাবা যায়নি। সেই মানুষটাকে যখন কলকাতায় এসে মৃত্যুবরণ করতে হয় ম্যানেজমেন্টের গাফিলতিতে তখন স্বাভাবিকভাবেই শ্রোতাদের মধ্যে হতাশা ছাড়া কিছু জন্ম নেয় না। আর এর বহিঃপ্রকাশ ঘটছে সোশ্যাল মিডিয়ায়।

স্টার জলসায় আসতে চলেছে নতুন সিরিয়াল সাহেবের চিঠি এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়।প্রতীক সেন বাংলার একজন নামকরা গায়ক তার অগণিত ভক্ত কিন্তু তিনি দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন।

এবার দর্শকরা দাবি করছেন যে স্বাভাবিকভাবেই যখন ধারাবাহিক দেখানো হবে তখন নিশ্চয়ই সাহেবের কিছু গান দর্শকরা দেখবেন পর্দায় আর সেখানে নিশ্চয়ই নামিদামি হিন্দি অথবা বাংলা গান তার লিপে বসানো হবে। এখানেই আশঙ্কিত কেকে’র ভক্তরা।

একজন ভক্ত লিখেই দিয়েছেন যে অন্য সব গায়কের গানের বারোটা বাজাবো ঠিক আছে কিন্তু প্রতীকের লিপে কেকে’র গান দিয়ে যদি সেটার বারোটা বাজাও তাহলে প্রচন্ড চাঁটন কিন্তু অপেক্ষা করে রয়েছে। তাই চ্যানেল কর্তৃপক্ষকে এখন অনেক সাবধানে গান ব্যবহার করতে হবে সাহেবের গলায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page