জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

[rank_math_breadcrumb]

Bangla Serial

Anurager Chhowa: সোনা-রূপার ডিএনএ রিপোর্ট নিয়ে আবার মিশকা vs সূর্য! মিশকাকে কী শাস্তি দেবে সে?

সোনা (Sona) ও রূপা (Rupa) সূর্য (Surjo)-দীপার (Dipa) সন্তান! এতদিনে সেই সত্যিটার মুখোমুখি হতে চলেছে সূর্য। মিশকা (Mishka) বারংবার সূর্যের হাতে ভুল রিপোর্ট তুলে দিয়েছে। যেখানে লেখা ছিল, সূর্য কোনোদিন বাবা হতে পারবে না। মিশকার কথায় সূর্য দীপাকে বারংবার ভুল বুঝে অপমান করে এসেছে। এমনকি বাড়ি থেকে তাকে সন্তান সহ বের করে দিয়েছিল। এবার সূর্যের সামনে তার সঠিক রিপোর্ট আসতে অনুশোচনায় ভেঙে পরে সূর্য।

অনুরাগের ছোঁয়াতে (Anurager Chhowa) সূর্যের রিপোর্ট ফের পাল্টে দেয় মিশকা

দীপার দুর্ঘটনার পরই সূর্যের চেতনা ফেরে। সূর্যের মনে সন্দেহ তৈরী হয়। তারসাথে হাসপাতালে কবিরের কথা শুনে সূর্য আরও বেশি চিন্তায় পরে যায়। এতদিন মিশকা সূর্যকে বলে এসেছে, সোনা ও রূপা দীপা ও কবিরের (Kobir) সন্তান। কিন্তু ডাক্তারের মুখে যখন সূর্য শুনল কবির কোনোদিনও বাবা হতে পারবে না, তখন সূর্যের সেই ভুল ধারণা দূর হয়। এদিকে সূর্য আবারও নিজের টেস্ট করায়। আর আগেরবারের মতো মিশকা আবারও সেই আসল রিপোর্ট পাল্টে ভুল রিপোর্ট এনে দেয় সূর্যের হাতে।

আসল রিপোর্ট জেনে সূর্য কি করল?

মিশকার হাত থেকে এবার সূর্য সেই রিপোর্ট পেয়ে বিশ্বাস করে না। তাই সে সোনা ও রূপার সঙ্গে নিজের ডিএনএ টেস্ট করায়। যেখানে সূর্য জানতে পারে, সোনা ও রূপা সূর্যের সন্তান। এতদিন দীপা এই সত্য কথাটাই বারংবার সূর্যের সামনে তুলে ধরছিল। কিন্তু তখন সূর্য দীপার কথা বিশ্বাস করেনি। এদিকে মিশকা দীপাকে সরিয়ে সূর্যকে বিয়ে করার তালে বারংবার দীপার নামে ভুল অভিযোগ আনে।

সূর্যের সামনে মিশকার সব চক্রান্ত ফাঁস

আসল রিপোর্ট সামনে পেয়ে এবার সূর্য মিশকার মুখোমুখি হয়। মিশকাকে প্রশ্ন করে, যদি সে কোনোদিন বাবা হতে নাই পারে, তাহলে কিকরে সোনা ও রূপা তার সন্তান হবে? মিশকা সূর্যের কথা শুনে আর কোনও উত্তর দিতে পারে না। সূর্য বুঝতে পারে, এতদিন দীপা যা বলেছিল, তাই সত্যি। মিশকা ইচ্ছা করে সূর্যের রিপোর্ট পাল্টায়। সূর্যকে মিথ্যা কথা বলে। আর এই মিশকার জন্য আজ এতগুলো বছর দীপা ও নিজের সন্তানদের থেকে দূরে ছিল সূর্য।

সূর্য সব সত্যি জেনে এবার মিশকার সাথে কি করবে? দর্শক এটা দেখার আশাতেই বসে। দর্শক চায়, সূর্য এবার আসল রিপোর্ট নিয়ে মিশকার মুখোমুখি হোক। এদিকে দীপা ঘরে অসুস্থ হয়ে পরে। তাকে হাসপাতালে নিয়ে যায় লাবণ্য। অন্যদিকে সূর্য দীপার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাগলের মতো করতে থাকে। এতদিন সে যা যা ভুল করে এসেছে দীপার সঙ্গে, সেসকল কিছু ভেবে নিজের প্রতি নিজে ঘৃণাবোধ করে। শেষমেশ সূর্য-দীপার জীবন কোন মোড় নিতে চলেছে, এবার তাই দেখার।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page