ছেলের প্রেমের পথে বাধা হলেও নিজে কিন্তু চুটিয়ে প্রেম করছেন বাবুউউর মা! বয়ফ্রেন্ড কে? ফাঁস করলেন মৌমিতা

তিনি টেলিভিশনের দুনিয়ায় রীতিমতো খলনায়িকা হয়ে উঠেছেন নিজের চরিত্রের কারণে। রাস্তায় ঘাটে লোকজন তাকে অপমান তো করেই সেইসঙ্গে তার মৃত্যু কামনা করতেও পিছপা হননি অনেকেই। বাংলা টেলিভিশনে দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu) । প্রায় প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় কামাল করছে এই ধারাবাহিকটি।

বাঙালি দর্শকরা এই মুহূর্তে মজে রয়েছেন এই বাংলা ধারাবাহিকে। গল্পের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ও দারুণভাবে মুগ্ধ করেছে বাঙালিকে। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা পল্লবী শর্মা, রুবেল দাস প্রত্যেকের অভিনয়‌ই দারুণভাবে মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু বলাই বাহুল্য, এই ধারাবাহিকে এমন একটি চরিত্র রয়েছে যে চরিত্রটি দর্শকদের কাছে ভীষণ খারাপ হয়ে উঠেছে। বলাই বাহুল্য, বাঙালি দর্শক এই চরিত্রটিকে দেখলে রে রে করে তেড়ে আসেন।

এই অভিনেত্রী ভীষণ অসভ্য, কুটিল, দজ্জাল, জাঁদরেল, অত্যাচারী মানসিকতার একটি মহিলা হিসেবে পরিচিত। তবে বাস্তব জীবনে এই অভিনেত্রী কিন্তু অত্যন্ত ভালো। নরম মনের একজন মানুষ। কথা বলছি বাবুউউর মা কৃষ্ণা অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কথা।

ছেলে, বৌমার মিলন তিনি একেবারেই চাননা। ছেলে, বৌমা প্রেমে মগ্ন হলে তিনি দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পাতেন। আর শোনা যাচ্ছে এই অভিনেত্রী নাকি এবার প্রেম করছেন। ছেলে-বৌমার রো’ম্যা’ন্সে বাধা দিলেও রিয়েল লাইফের অরিজিতা কিন্তু বেজায় রোম্যান্টিক। অভিনেত্রীকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন তার ‘নিম ফুলের মধু’ পরিবারের দুই প্রিয় সদস্য।

আরও পড়ুন: শিমুলকে ডিভোর্স দিতেই পরাগ খেল বড় ধাক্কা! কোর্টেই প্রিয়াঙ্কার আসল রূপ দেখে অবাক পরাগ

সিক্রেট লাভারকে নিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মেজোকাকিকে নাস্তানাবুদ করে ছাড়েন অভিনেত্রী মানসী অর্থাৎ মৌমিতা। সুরে সুর মেলান অভিনেত্রীর অনস্ক্রিন বড় জা। যদিও নিজের প্রেমিককে নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। আর অরিজিতাকে খোঁচা দিয়ে রচনা বলেন- ‘ও হয়ত সিওর নয়। হয়ত পালটে যাবে তাই নামটা বলছে না’।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page