“আমি শাহরুখ খানের ফর্মুলা ফলো করি, উনি সুপারস্টার হয়েও নম্র, এখানে দুটো ছবি করেই অহংকার!” “শাহরুখের মতো নিজেকে গড়ে তোলার চেষ্টা কোথায়?”— টলিউডের নতুন প্রজন্মের নায়কদের চোখে আঙুল দিয়ে বাস্তব দেখলেন সুদীপ্তা!

অভিনেত্রী ‘সুদীপ্তা চক্রবর্তী’র (Sudipta Chakraborty) অভিনয় জীবন মূল অর্থে ‘মালতী’ চরিত্রটি দিয়েই শুরু। এই চরিত্রটি এক ঐতিহাসিক বাঁক এনে দিয়েছিল তাঁর কেরিয়ারে নিঃসন্দেহে। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে মালতীর ভূমিকায় জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি, যার মাধ্যমে টলিউডে (Tollywood) এক শক্তিশালী মুখ হয়ে ওঠেন সুদীপ্তা। বহু বছর পরে আবারও এক পরিচারিকার চরিত্রে ফিরে এসেছেন তিনি বড় পর্দায়— ‘আপিস’ (Aapish) ছবিতে। সৌজন্যে পরিচালক সৌদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।

এই ছবির মাধ্যমে এক নস্ট্যালজিক অথচ বাস্তববোধসম্পন্ন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। টেলিভিশনের পর্দাতেও সমান জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি, বর্তমানে ছোট পর্দায় জনপ্রিয় চ্যানেলে ‘লাখ টাকার লক্ষী লাভ’ নামক রিয়্যালিটি শো-এর সঞ্চালিকা হিসেবে তাঁকে দেখা যাচ্ছে। তবে এবার কাজের বাইরেও এক অন্য চর্চার কেন্দ্রে উঠে এলেন সুদীপ্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি আজকের প্রজন্মের নায়কদের নিয়ে মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর মতে, “নায়কদের কাঁধে ছবির সবচেয়ে বেশি দায়িত্ব থাকে।

সেই দায়িত্ব পালনের জন্য তাঁকে হতে হয় নম্র, মাটির কাছাকাছি। কিন্তু এখনকার অনেক নায়ক একটা দুটো ছবি করেই নিজেকে ‘বড় কিছু’ ভাবতে শুরু করেন। তাঁদের মধ্যে একধরনের অহংকার এসে যায়, যা শিল্পীসত্তার জন্য ক্ষতিকর।” সুদীপ্তা মনে করেন, একজন প্রকৃত নায়কের আসল গুণ তাঁর ক্রমাগত নিজেকে উন্নত করে চলার ইচ্ছা। জনপ্রিয়তা বা খ্যাতি নয়, বরং কাজের প্রতি নিষ্ঠা এবং নিজের পরিশ্রমেই তৈরি হয় একজন অভিনেতার প্রকৃত পরিচিতি।

এই প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে টানেন বলিউড বাদশা শাহরুখ খানের নাম। সুদীপ্তার কথায়, “আমি শাহরুখ খানের মন্ত্রে বিশ্বাসী। উনি সুপারস্টার হলেও, আজও নিজেকে প্রতিদিন বদলাচ্ছেন, নতুন কিছু শিখছেন। সেটাই তো একজন অভিনেতার আসল পরিচয় হওয়া উচিত।” নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকেই বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রতি এই বার্তা দিতে চাইলেন তিনি— জনপ্রিয়তা যতই আসুক না কেন, নিজের শিকড় এবং শৃঙ্খলা ভোলা চলবে না।

এই বক্তব্যে যেমন এক শিল্পীর দায়বদ্ধতা প্রকাশ পেল, তেমনই ভবিষ্যতের নায়কদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তাও রেখে গেলেন তিনি। সুদীপ্তা চক্রবর্তীর এই বক্তব্য শুধুমাত্র সমালোচনা নয়, বরং একজন অভিজ্ঞ অভিনেত্রীর পক্ষ থেকে শিল্পজগৎকে আয়না দেখানোর চেষ্টা। তাঁর চোখে শৃঙ্খলাই একজন নায়কের আসল গুণ। আর তাই পর্দার বাইরেও তাঁর এই স্পষ্ট ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রশংসার যোগ্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page