জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং করতে গিয়ে চোখে মা’রাত্মক চোট আরাত্রিকার! গুরুতর আ’ঘাতে ফুলে জমাট বাঁধল রক্ত, ঠিক মতো দেখতে পাচ্ছেন চোখে? ‘জোয়ার ভাঁটা’র সেটেই কীভাবে ঘটল এই দুর্ঘ’টনা? এখন কেমন আছে উজি?

শুটিং করতে গিয়েই চোখে গুরুতর চোট পেলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। আঘাতের জেরে তাঁর চোখ বেশ ফুলে গিয়েছে এবং চারপাশে রক্ত জমাট বেঁধে রয়েছে। হঠাৎ এমন কী ঘটল? অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শুটিংয়ের সময় অসাবধানতাবশত চোখে বেল্টের আঘাত লাগে। আচমকা সেই আঘাতের কারণেই চোখের এমন অবস্থা হয়েছে বলে জানান তিনি।

চোট পাওয়ার পর সমাজমাধ্যমেও নিজের চোখের ছবি শেয়ার করেছেন আরাত্রিকা। পাশাপাশি জানিয়েছেন, আপাতত চোখকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই কমিয়ে দিয়েছেন স্ক্রিন টাইম। অভিনেত্রীর চোখের এই ছবি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে শুটিংয়ের সময় ঠিক কীভাবে বেল্টের আঘাত তাঁর চোখে লাগে, সেই ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রশ্ন উঠছে, ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েই কি এই চোট পেয়েছেন আরাত্রিকা? নাকি অন্য কোনও ফটোশুট কিংবা মিউজিক ভিডিওর কাজের সময় ঘটেছে ঘটনাটি, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে জি বাংলার এই ধারাবাহিকে আরাত্রিকার চরিত্র উজি একজন পুলিশ অফিসার। তাই কোনও অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

‘জোয়ার ভাঁটা’য় উজির বিপরীতে ঋষির চরিত্রে অভিনয় করছেন অভিষেক বীর শর্মা। নিশার ভূমিকায় রয়েছেন শ্রুতি দাস। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ফাহিম মির্জা ও রৌণক খানকে। ধারাবাহিকের গল্পে দুই বোন উজি ও নিশা বাবা এবং দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে ঋষির সঙ্গে হাত মেলায়। পরে তারা জানতে পারে, ঋষি আসলে দোষী নন। এরপর উজি ও ঋষির বিয়ে হয়।

দিদিকে অপরাধের জাল থেকে বের করে আনতেই উজি পুলিশ অফিসারের পেশা বেছে নেয়। অন্যদিকে নিশার বিয়ে হয় পুলিশ অফিসার জিৎ বসুর সঙ্গে এবং পরবর্তীতে সে জননেত্রী হয়ে ওঠে। এরই মধ্যে উজি ও ঋষির সম্পর্ক ভাঙতে গল্পে এসেছে নতুন চরিত্র। ফলে ধারাবাহিকে একের পর এক নতুন মোড় আসছে। তার মাঝেই আরাত্রিকার চোখে চোট পাওয়ার খবর ঘিরে চিন্তায় অনুরাগীরা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page