নিজের জীবনে ঠকে যাওয়ার পরেই এবার বিশেষ প্রেম প্রস্তাব পেলেন উচ্ছেবাবু ওরফে মিঠাইয়ের আদৃত রয়!

সিরিয়ালের ঘটনাই যেনো এবার বাস্তব জীবনে ঘটল এই নায়কের সঙ্গে। কিছুদিন আগে মিঠাই ধারাবাহিকে ধ্বংস করে দেখেছেন হাঁটু গেড়ে বসে প্রেম প্রস্তাব দিয়েছে মিঠাইয়ের আদরের উচ্ছেবাবু ওরফে মিঠাইয়ের আদৃত রয়। আর এবার সকলের সামনে সেভাবেই প্রেম প্রস্তাব পেলেন এই নায়ক। অবাক হলেন তো? তাই পড়ুন পুরোটা।

পর্দার অভিনেতা আদৃত রয় এখন বহু মহিলার হার্টথ্রব হয়ে উঠেছেন। তাকে এক ঝলক সামনে থেকে দেখতে পেলেই হুঁশ উড়ে যায় বহু মহিলার। এই স্বপ্ন বহু মেয়ে দেখলেও এবার নিজের স্বপ্ন পূরণ করল এক মহিলা অনুরাগী। মিঠাই ধারাবাহিকের স্টুডিওতে মাঝে মাঝে অনুরাগীরা এসে হাজির হয়।

কেউ কেউ ছবি তোলে ,কেউ আবার অটোগ্রাফ নেয় কেউ আবার বিভিন্ন উপহার দেয়। এই মহিলা ফ্যান অন্য কাজ করে বসলো। আদৃতকে সোজাসুজি প্রেমের প্রস্তাব দিল পল্লবী। হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে এই প্রস্তাব রেখেছে সে।

আসলে অভিনেতা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে সিঙ্গেল।ব্যাস, এতেই বিশেষ সুযোগ হাতছাড়া করতে চায়নি ওই ফ্যান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেতা হাসিমুখে সেই গোলাপ গ্রহণ করেছেন। কিন্তু প্রেমের প্রস্তাবে কি উত্তর দিয়েছেন তিনি? সেটা জানা যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page